Ranbir Kapoor-Alia Bhatt: রণবীর-আলিয়ার বিয়েতে বলিউডের কোন তারাকারা থাকছেন, প্রকাশ্যে অতিথি তালিকা

রণবীর-আলিয়া চলতি মাসেই বিয়ে করছেন। এমন গুঞ্জন শুরু হয়েছে জোর কদমে। যদিও দুই তারকাই একেবারে ব্যক্তিগত পরিসরে বিয়ে সারছেন বলে খবর। যেখানে দুজনের পরিবার এবং ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা থাকছেন বলে জানা যাচ্ছে।

Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ এপ্রিল:  চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। মুম্বইয়ের (Mumbai) আর কে স্টুডিয়োতেই রণবীরের সঙ্গে আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর। রণবীর, আলিয়ার বিগ ফ্যাট ওয়েডিং হবে একেবারে ঘোরয়াভাবে। যেখানে দুই তারকার পরিবার এবং কাছের বন্ধুরা হাজির হবেন বলে খবর।

রণবীর, আলিয়ার বিয়েতে ইন্ডাস্ট্রির কারা হাজির হচ্ছেন? এমন জল্পনা শুরু হয়েছে জোর কদমে। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, রণবীর, আলিয়ার বিয়েতে আমন্ত্রিতরা হলেন, জোয়া আখতার, অর্জুন কাপুর (Arjun Kapoor), মণীশ মালহোত্রা, অনুষ্কা রঞ্জন, সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর, মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, অয়ন মুখোপাধ্যায়সহ আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: Russia-Ukraine War: 'ওকে বাঁচান', ছোট্ট শিশুর পিঠে নাম, ঠিকানা লিখে কাতর আর্জি ইউক্রেনীয় মায়ের

 

View this post on Instagram

 

অন্যদিকে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), করিশ্মা কাপুর (Karisma Kapoor) , রিদ্ধিমা কাপুর, সইফ আলি খান (Saif Ali Khan), সোনি রাজদান, মহেশ ভাটরাও হাজির থাকছেন পরিবারের সদস্য হিসেবে। যদিও দুই তারকার পরিবারের তরফে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement