Nyra Banerjee Party With Aryan Khan Video: বাঙালি নায়রার সঙ্গে শাহরুখ-পুত্রে আরিয়ানের পার্টি, দেখুন চোখ ধাঁধানো ভিডিয়ো

সম্প্রতি শাহরুখ খান এবং গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের জন্য কাজ শেষ করেন আরিয়ান খান। অ্যাকশন বলার অপেক্ষা আর যেন ফুরোচ্ছে না বলেও মন্তব্য করেন আরিয়ান।

Nyra Banerjee, Aryan Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ মার্চ: টেলি তারকা নায়রা বন্দ্য়োপাদ্যায়ের (Nyra Banerjee ) সঙ্গে দেখা গেল আরিয়ান খানকে (Aryan Khan)। শাহরুখ-পুত্রের সঙ্গে পার্টি করতে দেখা যায় নায়রাকে। বাঙালি হলেও, মুম্বইতে বেড়ে ওঠা নায়রাকে বিভিন্ন মেগায় দেখা গিয়েছে একাধিকবার। পাশাপাশি নায়রার বোল্ড লুক এবং প্রতিভাময়ী ব্যক্তিত্বও একাধিক সময়ে তাঁর অনুরাগীদের আকৃষ্ট করেছে। এবার সেই নায়রাকেই দেখা গেল আরিয়ান খানের সঙ্গে। নায়রা নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরিয়ান খানের সঙ্গে ছবি শেয়ার করেন। আরিয়ানকে শুভেচ্ছা জানিয়ে নায়রা কেন ভিডিয়ো শেয়ার করেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:  Ananya Panday-Aryan Khan Video: অনন্যাকে দেখে মুখ 'ঘোরালেন' আরিয়ান,ভাইরাল ভিডিয়ো

 

View this post on Instagram

 

সম্প্রতি শাহরুখ খান এবং গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের জন্য কাজ শেষ করেন আরিয়ান খান। অ্যাকশন বলার অপেক্ষা আর যেন ফুরোচ্ছে না বলেও মন্তব্য করেন আরিয়ান। রেড চিলিজের সঙ্গে প্রথম কাজ শুরুর আগেই কি নায়রা অভিনন্দন জানান আরিয়ান খানকে, সে বিষয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement