Nushrratt Bharuccha: ছবির শ্যুটিংয়ে আহত নুসরত
জনহিত মে জারি নামে ওই ছবির একটি নাচের দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন নুসরত বারুচা৷ পায়ে মোচড় সত্ত্বেও ছবির শ্যুটিং বন্ধ করেননি নুসরত৷ ফলে ব্যথা আরও বেশি বেড়ে যায়৷
মুম্বই, ৬ অক্টোবর: আহত নুসরত৷ 'জনহিত মে জারি' নামে একটি ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হন বলিউড অভিনেত্রী নুসরত বারুচা (Nushrratt Bharuccha )৷
রিপোর্টে প্রকাশ, জনহিত মে জারি (Janhit Mein Jaari) নামে ওই ছবির একটি নাচের দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন নুসরত বারুচা৷ পায়ে মোচড় সত্ত্বেও ছবির শ্যুটিং বন্ধ করেননি নুসরত৷ ফলে ব্যথা আরও বেশি বেড়ে যায়৷ শ্যুটের পর চিকিৎসকের কাছে গেলে আপাতত ৩-৪ দিন ধরে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ নুসরত সুস্থ না হওয়া পর্যন্ত ওই ছবির শ্য়ুটিং বন্ধ থাকবে বলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ৷ যদিও নুসরত বারুচার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷
জয় বসন্তু সিংয়ের পরিচালনায় জনহিত মে জারির প্রযোজনা করছেন বিনোদ ভানুশালী৷
Advertisement
সম্পর্কিত খবর
Arbaaz Khan-Sshura Khan: মালাইকার জায়গা 'পূরণ' করলেন সুরা,আরবাজকে দিলেন জীবনের সবচেয়ে দামি উপহার
Ranbir Kapoor and Alia Bhatt: তৈরি হয়ে গিয়েছে রণবীর আলিয়ার নতুন বাড়ি, ২৫০ কোটির অট্টালিকার ঝলক দেখুন
Dino Morea: অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
Muzammil Ibrahim On Deepika Padukone: দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা ফেললেন মুজ়াম্মিল ইব্রাহিম, বললেন, 'আমি তারকা ছিলাম তখন দীপিকা...'
Advertisement
Advertisement
Advertisement