Mandana Karimi: বলিউডের নামী পরিচালকের সঙ্গে গোপণ সম্পর্কে অন্তঃসত্ত্বা, জোর করে গর্ভপাত করানো হয় মন্দানাকে! দেখুন

মন্দানা বলেন, মহিলাদের অধিকার নিয়ে লড়াই করা জনপ্রিয় পরিচালকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাঁকে বাধ্য করা হয় গর্ভপাতের জন্য।

Mandana Karimi (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ এপ্রিল:  গৌরব গুপ্তার সঙ্গে যখন বিচ্ছেদের প্রক্রিয়া চলছে, সেই সময় বলিউডের এক জনপ্রিয় পরিচালকের সঙ্গে গোপণ সম্পর্কে জড়ান মন্দানা করিমি (Mandana Karimi )। মন্দানার সঙ্গে ওই পরিচালকও লিভ ইন সম্পর্কেও ছিলেন। সম্পর্কের জেরে মন্দানা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, ওই পরিচালক তাঁকে জোর করে গর্ভপাত করান। কঙ্গনার (Kangana Ranaut) লকআপে (Lock Upp) হাজির হয়ে এমনই নিজের গোপণ কথা শেয়ার করতে গিয়ে কেঁদে ফেলেন মন্দানা।

তিনি বলেন, মহিলাদের অধিকার নিয়ে লড়াই করা জনপ্রিয় পরিচালকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাঁকে বাধ্য করা হয় গর্ভপাতের জন্য। মন্দানার মুখে ওই কথা শুনে নিজেও কেঁদে ফেলেন কঙ্গনা। তবে মন্দানা ঠিক কার দিকে আঙুল তুলছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Hanskhali: 'ধর্ষণ নিয়ে এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার কাছ থেকে আশা করিনি', হাঁসখালিকাণ্ডে মত নির্ভয়ার মায়ের

তবে এই প্রথম নয়, এর আগে বহুবার লকআপে বিতর্কিত বিষয় উঠে এসেছে। কখনও ভোট দিলে পুনম পান্ডে নগ্ন হবেন বলে দাবি করেন, আবার কখনও কোও শিল্পপতির স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের কোনও ব্যক্তিত্ব। এমন অনেক বিষয় কঙ্গনার শোয়ে উঠে আসতে শুরু করেছে, যার জেরে শোয়ের জনপ্রিয়তা বাড়ছে হু হু করে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement