Raja Raghuvanshi Murder Case: সোনমের মত 'বুদ্ধিহীন' মানুষদের থেকে সচেতন হন, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ক্রোধে ফেটে পড়লেন কঙ্গনা

এমন নৃশংস ঘটনার জেরে চটেছে গোটা নেটবাসী। অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত খুনি সোনমকে 'বুদ্ধিহীন' বলে মন্তব্য করেছেন।

Raja Raghuvanshi Murder Case: সোনমের মত 'বুদ্ধিহীন' মানুষদের থেকে সচেতন হন, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ক্রোধে ফেটে পড়লেন কঙ্গনা
Kangana Ranaut Reaction Over Raja Raghuvanshi Murder Case (Photo Credits: X)

মুম্বই, ১০ জুনঃ অনিচ্ছা সহ পরিবারের দেখে দেওয়া পাত্রের সঙ্গে বিয়ে করে তারপর স্বামীকে খুন। এক লহমায় একজন মায়ের কোল খালি করে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েই চলেছে। মিরাটে মুসকান রাস্তোগির পর এবার সোনম রঘুবংশী (Sonam Raghuwanshi)। একই অভিযোগে অভিযুক্ত দুই নারী। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিবাহ এবং তারপর প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন। অথচ বিয়েটা না করে পুরো পরিস্থিতি সহজেই বদলে দেওয়া সম্ভব ছিল সেখানে। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিক এবং দুই ভাড়াটে খুনি দিয়ে স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi) খুন করিয়েছেন সোনম। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে চারজনই। এমন নৃশংস ঘটনার জেরে চটেছে গোটা নেটবাসী। অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) খুনি সোনমকে 'বুদ্ধিহীন' বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনে এবং পিছনে আঘাত, রাজা রঘুবংশীর অটোপসি রিপোর্ট পুলিশের হাতে

খুনি সোনমকে ভর্ৎসনা কঙ্গনার

কুইন অভিনেত্রী কঙ্গনা এমন খুনের ঘটনার চরম নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এটা ভীষণই অযৌক্তিক। একজন মহিলা নিজের বাবা-মাকে ভয় পাওয়ার কারণে বিয়েতে না বলতে পারছেন না অথচ ভাড়াটে খুনিদের সঙ্গে ঠান্ডা মাথায় বসে স্বামীকে খুনের পরিকল্পনা করতে পারছেন'।

রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের (Raja Raghuvanshi Murder Case) প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, সে স্বামীকে ডিভোর্স দিতে পারত, প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে পারত। কিন্তু সে তা করেনি। কতটা নিষ্ঠুর, ঘৃণ্য, সর্বোপরি অযৌক্তিক এবং বুদ্ধিহীনের মত কাজ করেছে। এই ধরণের মানুষ সমাজের জন্যে ক্ষতিকর। এদের কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। সমাজের জন্য বড় হুমকির কারণ হতে পারে এরা। কারণ বুদ্ধিহীন মানুষের কোন ধারণা থাকে না তারা কী করছে। তাই চারপাশে এই ধরণের মানুষদের থেকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন নায়িকা।

গত ১১ মে রাজা এবং সোনমের বিবাহ হয়। ২০ মে নবদম্পতি মেঘালয়ে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা দেন। ২৩ মে হঠাৎই নিখোঁজ হন দুজনে। পরিবারের তরফে যোগাযোগ করে না পাওয়া পুলিশকে জানানো হয়। পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। ২ মে চেরাপুঞ্জি জঙ্গলের গভীর খাদ থেকে মেলে রাজার মৃতদেহ।

(The above story first appeared on LatestLY on Jun 10, 2025 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).