Kiara Advani at Met Gala 2025: কিয়ারার প্রথম মেট গালা, লাল গালিচায় হাঁটবেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তল্পিতল্পা গুটিয়ে স্ত্রীর সঙ্গে নিউ ইয়র্কে সিদ্ধার্থও

অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছাড়েননি স্বামী সিদ্ধার্থ। তল্পিতল্পা গুটিয়ে কিয়ারার সঙ্গে মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন অভিনেতা। অভিনেত্রীর প্রথমবারের মেট গালায় স্বামীর উপস্থিতি তাঁর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

Sidharth Malhotra and Kiara Advani (Photo Credits: Instagram)

প্রথমবারের মত মেট গালার (Met Gala 2025) লাল গালিচায় হাঁটতে চলেছেন অভিনেত্রী কিয়ায়া আডবাণী (Kiara Advani)। মা হতে চলার পাশাপাশি এও যেন এক বিশাল প্রাপ্তি অভিনেত্রীর কাছে। ইতিমধ্যেই নিয় ইয়র্কের উদ্দেশে পাড়ি দিয়েছেন কিয়ারা। তবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছাড়েননি স্বামী সিদ্ধার্থ (Sidharth Malhotra)। তল্পিতল্পা গুটিয়ে কিয়ারার সঙ্গে মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন অভিনেতা। অভিনেত্রীর প্রথমবারের মেট গালায় স্বামীর উপস্থিতি তাঁর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক (New York) থেকে বিভিন্ন ঝলক নিজের ইনস্টা স্টোরিতে তুলে ধরলেন সিদ্ধার্থ।

আরও পড়ুনঃ প্রথমবার মেট গালায় হাঁটবেন শাহরুখ, নিউ ইয়র্ক পৌঁছতেই ভক্তদের উষ্ণ অভ্যর্থনা, জড়িয়ে ধরলেন মহিলা অনুরাগীকে, দেখুন

শনিবারই নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছেন সিড-কিয়ারা।

Sidharth Malhotra in New York (Photo Credits: Instagram)

 

Sidharth Malhotra in New York (Photo Credits: Instagram)

প্রতিবছরের মতো এই বছরেও মেট গালা (MET Gala) অনুষ্ঠিত হতে চলেছে। ৫ মে, সোমবার নিউইয়র্ক-এর দ্যা মেট্রোপলিটিয়ান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। সারা বিশ্বের তারকাদের পাশাপাশি বলিউড তারকাদের নজরকাড়া উপস্থিতিও দেখা যাবে মেট গালায়। এই বছর মেট গালায় বলিউডের তিন তারকার অভিষেক হতে চলেছে। শাহরুখ খান (Shah Rukh Khan), কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) প্রথমবার হাঁটবেন মেট গালার লাল গালিচায়। কিয়ারার আগে আলিয়া ভাট (Alia Bhatt), দীপিকা পাড়ুকোন (Deepika Padukoe), প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) মত বলিউড অভিনেত্রীরা মেট গালা আলোকিত করে এসেছেন।

এই বছর মেট গালার থিম হল 'সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল'। অর্থাৎ চলতি বছরে কালো রঙের পোশাকের ওপর জোর দেওয়া হয়েছে বিশেষভাবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement