Shah Rukh Khan MET Gala Debut: প্রথমবার মেট গালায় হাঁটবেন শাহরুখ, নিউ ইয়র্ক পৌঁছতেই ভক্তদের উষ্ণ অভ্যর্থনা, জড়িয়ে ধরলেন মহিলা অনুরাগীকে, দেখুন

বিদেশের মাটিতে বাদশার নিরাপত্তা তেমন আঁটসাঁট ছিল না। বলি তারকার দিকে ধেয়ে এলেন ভক্তরা। কাউকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলেন, তো আবার কারুর সঙ্গে করমর্দন করলেন শাহরুখ।

Shah Rukh Khan MET Gala Debut: প্রথমবার মেট গালায় হাঁটবেন শাহরুখ, নিউ ইয়র্ক পৌঁছতেই ভক্তদের উষ্ণ অভ্যর্থনা, জড়িয়ে ধরলেন মহিলা অনুরাগীকে, দেখুন
SRK at New York for MET Gala debut (Photo Credits: X)

প্রতিবছরের মতো এই বছরেও মেট গালা (MET Gala) অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৫ মে দা নিউইয়র্ক-এর দ্যা মেট্রোপলিটিয়ান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। সারা বিশ্বের তারকাদের পাশাপাশি বলিউড তারকাদের নজরকাড়া উপস্থিতিও দেখা যাবে মেট গালায়। এই বছর মেট গালায় (MET Gala 2025) অভিষেক হতে চলেছে বলিউডের কিং খানের। প্রথমবার মেট গালার লাল গালিচায় হাঁটবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শনিবার রাতেই নিউ ইয়র্ক পাড়ি দিয়েছেন অভিনেতা। সঙ্গে গিয়েছেন ম্যানেজার পূজা দাদলানি। নিউ ইয়র্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা মেলে বাদশার। বিশ্বের যে কোন প্রান্ত থেকেই বলিউডের একজন তারকার নাম ঘুরে ফিরে আসে সর্বক্ষণ। তিনি হলেন শাহরুখ খান। আসমুদ্র হিমাচল অভিনেতার ভক্ত।

নিউ ইয়র্ক বিমানবন্দরে শাহরুখকে (Shah Rukh Khan) ক্যামেরাবন্দি করেছেন সেখানকার চিত্রসাংবাদিকেরা। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, টার্মিনাল থেকে কিং খান বেরিয়ে আসছেন। বিদেশের মাটিতে বাদশার নিরাপত্তা তেমন আঁটসাঁট ছিল না। বলি তারকার দিকে ধেয়ে এলেন ভক্তরা। কাউকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলেন, তো আবার কারুর সঙ্গে করমর্দন করলেন শাহরুখ। নিউ ইয়র্ক বিমানবন্দরে এদিন অভিনেতাকে সাদা টি-শার্ট, ধূসর জ্যাকেট এবং নীল রঙের জিন্স পরে দেখা গিয়েছে। অতি সাধারণ পোশাকেও যেন অসাধারণ 'হ্যান্ডসাম' কিং খান।

নিউ ইয়র্ক বিমানবন্দরে ভক্তকে আলিঙ্গন শাহরুখেরঃ

প্রতি বছরই মেট গালার একটি থিম থাকে। এই বছর মেট গালার থিম হল 'সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল'। অর্থাৎ চলতি বছরে কালো রঙের পোশাকের ওপর জোর দেওয়া হয়েছে বিশেষভাবে। প্রথমবারের মত মেট গালায় যোগ দিতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan ta Met Gala 2025)। জানা যাচ্ছে সব্যসাচীর পোশাকে সেজে লাল গালিচায় হাঁটবেন তিনি। শাহরুখের মেট গালার লুক দেখার জন্যে অধীর আগ্রহী ভক্তরা। এই বছর মেট গালায় কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং দিলজিৎ দোসাঞ্জেরও (Diljit Dosanjh) অভিষেক হতে চলেছে।

(The above story first appeared on LatestLY on May 04, 2025 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).