অনুরাগ কাশ্যপ এবং অভিনেতা তাপসী পান্নুর বাড়িতে আয়কর বিভাগের অভিযান

চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) এবং অভিনেতা তাপসি পান্নুর (Taapsee Pannu) বাড়িতে অভিযান আয়কর বিভাগের। তাঁদের বাড়িতে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে আয়কর বিভাগের তরফে।

আয়কর রিটার্ন ফাইলিং(Photo Credits: Pixabay)

মুম্বাই, ৩ মার্চ: চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) এবং অভিনেতা তাপসী পান্নুর (Taapsee Pannu) বাড়িতে অভিযান আয়কর বিভাগের। তাঁদের বাড়িতে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে আয়কর বিভাগের তরফে। এছাড়াও বিকাশ বেহল (Vikas Bahl), মধু মন্টেনা (Madhu Mantena)র বাড়িতে হানা দিল আয়কর দফতর। সংবাদ সংস্থা ANI-সূত্রে খবর, বুধবার সকালে এঁদের বাড়িতে আয়কর দফতরের তরফে তল্লাসি চালানো হয়।

প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস-এর সঙ্গে যুক্ত থাকার কারণেই এই ৪ বলিউড ব্যক্তিত্বদের বাড়িতে তল্লাসি চালানো হয়েছে বলে খবর। আরও পড়ুন: Satyajit Ray Award: ভোটের মুখে কেন্দ্রের বাজিমাত, ‘সত্যজিৎ রায় পুরস্কার’ ঘোষণা প্রকাশ জাভড়েকরের

মুম্বই ও পুণে মিলিয়ে মোট ২২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর (ED) আধিকারিকরা।কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে দেখা যায় অনুরাগ ও তাপসীকে। কঙ্মিগনা ও তাপসীর সোশাল মিডিয়ায় যুদ্ধ রীতিমতো চর্চার বিষয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement