Gauri Khan: 'কঠিন সময়', আরিয়ানের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন গৌরী খান
করণ জোহরের শোয়ে হাজির হয়ে গৌরী খান (Gauri Khan) এই প্রথম আরিয়ানের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন। শাহরুখ পত্নী বলেন, আরিয়ানের গ্রেফতারির পর যে কঠিন সময়ের মধ্যে দিয়ে তাঁরা দিন যাপন করেছেন, তার চেয়ে বাজে আর কিছু হতে পারে না।
মুম্বই, ২২ সেপ্টেম্বর: প্রমোতরীতে মাদককাণ্ডে আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারি নিয়ে জোর তরজা শুরু হয়। শাহরুখ-পুত্রের গ্রেফতারির পর থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। আরিয়ান খানের জামিনের পর এবার এই প্রথম মুখ খুললেন গৌরী খান।
করণ জোহরের (Karan Johar) শোয়ে হাজির হয়ে গৌরী খান (Gauri Khan) এই প্রথম আরিয়ানের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন। শাহরুখ পত্নী বলেন, আরিয়ানের গ্রেফতারির পর যে কঠিন সময়ের মধ্যে দিয়ে তাঁরা দিন যাপন করেছেন, তার চেয়ে বাজে আর কিছু হতে পারে না। তবে গোটা পরিবার ওই সময় একজোট হয়েছিল। সেই কারণে বর্তমানে তাঁরা ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কঠিন সময়ে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা যভাবে চাঁদের পাশে দাঁড়িয়েছিলেন, মনের শক্তি যুগিয়েছেন, তা দেখে আপ্লুত। এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের তাঁরা চেনেন না, সেই সমস্ত মানুষের কাছ থেকেও তাঁরা অগাধ ভালবাসা পেয়েছেন। কখনও ফোনে কখনও মেসেজ করে সেই সব অচেনা মানুষরা তাঁদের মনের জোর যুগিয়েছেন। সেই সমস্ত মানুষের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানান গৌরী খান।
আরও পড়ুন: Mohan Bhagwat: দেশে সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখতে মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ RSS প্রধানের
প্রসঙ্গত এই প্রথম কফি উইত করণ-এর কাউচে হাজির হন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। যদিও গৌরী হাজির হলেও, শাহরুখকে সেখানে দেখা যায়নি।