Aryan Khan Drug Case: 'চলো কোকেন...', ফের প্রকাশ্যে আরিয়ান, অনন্যার হোয়াটস অ্যাপের বিস্ফোরক কথোপকথন

আরিয়ানের প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, গাঁজার প্রচুর চাহিদা রয়েছে। তিনি ব্যবসায় ঢুকে পড়েছেন বলেও আরিয়ানকে জানান। আরিয়ানের জামিনের শুনানির আগে শাহরুখ তনয়ের সঙ্গে অনন্যা পান্ডের মাদক সংক্রান্ত ওই কথোপকথন সামনে আসার পর ফের গুঞ্জন শুরু হয়েছে।

Ananya Pandey, Aryan Khan (Photo Credit: Ananya Pandey, Aryan Khan/Instagram)

মুম্বই, ২৬ অক্টোবর: আরিয়ান খান (Aryan Khan) মামলা নিয়ে জোরদার শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। আরিয়ানের মাদক (Drug Case) মামলার শুনানির আগে এবার ফের তাঁর হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্যে এল। যেখানে অনন্যা পান্ডের সঙ্গে মাদক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায় আরিয়ান খানকে।

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী আরিয়ান খান এবং অনন্যা পান্ডের (Ananya Panday) মধ্যে মাদক সংক্রান্ত বিষয়ে যে কথোপকথন সামনে আসে, তাতে আরিয়ানকে কোকেনের বিষয়ে কথা বলতে দেখা যায়। 'চলো কোকেনের নেশা করি' বলতে শোনা যায় আরিয়ানকে। এমনকী, গাঁজা এনেছ বলেও অনন্যাকে প্রশ্ন করতে দেখা যায় শাহরুখ তনয়কে (Shah Rukh Khan Son)।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: সমীর ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলিম, দাবি মহা মন্ত্রী নবাব মালিকের

আরিয়ানের প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, গাঁজার প্রচুর চাহিদা রয়েছে। তিনি ব্যবসায় ঢুকে পড়েছেন বলেও আরিয়ানকে জানান। আরিয়ানের জামিনের শুনানির আগে শাহরুখ তনয়ের সঙ্গে অনন্যা পান্ডের মাদক সংক্রান্ত ওই কথোপকথন সামনে আসার পর ফের গুঞ্জন শুরু হয়েছে।

এসবিবির (NCB) দাবি, অনন্যা পান্ডে ছোটখাট এক মাদক ব্যবসায়ী। অনন্যা মাদকের ব্যবসা করেন বলেও দাবি করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অনন্যাই আরিয়ানকে গাঁজা সহ অন্যা মাদকের যোগান দিতেন বলেও উঠে আসতে শুরু করেছে একাধিক সূত্র। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।

এদিকে গাঁজা যে মাদকের (Drug) মধ্যে পড়ে, তা তাঁর জানা ছিল না বলে এনসিবির সামনে দাবি করেন অনন্যা পান্ডে। এমনকী, মাদক সংক্রান্ত বিষয়ে আরিয়ানের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, তা নিছক মজা করেও বলেও মন্তব্য করতে শোনা যায় অনন্যা পান্ডেকে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement