Aryan Khan Drug Case: বম্বে হাইকোর্টে আরিয়ান মাদক মামলার শুনানি শুরু হতেই বিস্ফোরক দাবি এনসিবির
আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে যে তথ্য উঠে আসছে, তা থেকে স্পষ্ট যে চরসের মাধ্যমে সেদিন নেশা করছিলেন তাঁরা। যে পরিমাণ মাদক আরিয়ানদের কাছে ছিল, তা থেকে সামনে আসছে, শুধু ব্য়ক্তিগত ব্যবহারের জন্য আরিয়ান মাদক রাখতেন তা নয়। এমনই দাবি করে এনসিবি।
মুম্বই, ২৮ অক্টোবর: বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মামলার শুনানি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে এএসজি অনিল সিং আজ শুনানির সময় হাজির হন। এনসিবির তরফে দাবি করা হয়, আরিয়ান খান যে এই প্রথম মাদক নিচ্ছেন, তা নয়। এর আগেও আরিয়ান বহুবার মাদকের নেশা করেছেন বলে দাবি করা হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) তরফে।
পাশাপাশি আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে যে তথ্য উঠে আসছে, তা থেকে স্পষ্ট যে চরসের মাধ্যমে সেদিন নেশা করছিলেন তাঁরা। যে পরিমাণ মাদক আরিয়ানদের কাছে ছিল, তা থেকে সামনে আসছে, শুধু ব্য়ক্তিগত ব্যবহারের জন্য আরিয়ান মাদক রাখতেন তা নয়। ব্যবসার জন্যও তিনি মাদক সংগ্রহে রাখতেন বলে হোয়াটস অ্যাপের চ্যাট থেকে উঠে আসছে বলে দাবি করে এনসিবি।
এসবের পাশাপাশি এনসিবির আরও দাবি, আরিয়ান খানের সঙ্গে মাদক (Drug) কারবারীদের যোগাযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে আরিয়ান খানের জামিন মামলার শুনানি শুরু হতেই, তার তীব্র বিরোধিতা শুরু করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)