Aryan Khan Drug Case: জেলে আরিয়ান, ছেলের জন্য গৌরীর পাঠানো খাবার ফেরাল জেল কর্তৃপক্ষ

শুক্রবার আদালতের তরফে আরিয়ান খানের জামিনের আবেদন নাকচ হওয়ার পর শনিবার ছেলের জন্য খাবার এবং অন্য প্রয়োজনীয় জিনিস পাঠান গৌরী খান৷ শাহরুখ খানের এক কর্মীকে দেখা যায় আরিয়ানের জন্য প্রয়োজনীয় খাবার এবং পোশাক নিয়ে আর্থার রোড জেলে হাজির হতে৷

Aryan Khan, Gauri Khan (Photo Credit: Aryan Khan/Instagram)

মুম্বই, ৯ অক্টোবর: শুক্রবার ফের আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিন্ডে৷ কিন্তু শনি এবং রবিবার আদালত বন্ধ থাকায়, কোনওভাবে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি সম্ভব হচ্ছে না৷ ফলে আপাতত জেলেি থাকতে হচ্ছে শাহরুখ তনয়কে৷

এদিকে শুক্রবার আদালতের (Court) তরফে আরিয়ান খানের জামিনের আবেদন নাকচ হওয়ার পর শনিবার ছেলের জন্য খাবার এবং অন্য প্রয়োজনীয় জিনিস পাঠান গৌরী খান (Gauri Khan)৷ শাহরুখ খানের (Shah Rukh Khan) এক কর্মীকে দেখা যায় আরিয়ানের জন্য প্রয়োজনীয় খাবার এবং পোশাক নিয়ে আর্থার রোড জেলে হাজির হতে৷ তবে আরিয়ানের জন্য বাইরের খাবার জেলের ভিতর নিয়ে যাওয়া যাবে না৷ এমনই জানানো হয় জেল কর্তৃপক্ষের তরফে৷

আরও পড়ুন: Delhi: অন্ধকারে ডুবতে পারে দিল্লি! ২ দিনের মধ্যে কয়লার যোগান না বাড়লে বিপর্যয়ের আশঙ্কা

আর্থার রোড জেলে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন আরিয়ান খান৷ জেলে থাকাকালীন নিয়ম মেনে সকাল ৬টায় ঘুম থেকে উঠতে হচ্ছে আরিয়ান খানকে৷ পাশাপাশি জেলের ভাত, রুটি, ডাল, সবজি দিয়ে সারা দিন রাতের খাওয়াদাওয়া সারতে হচ্ছে শাহরুখ পুত্রকে৷

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement