Arjun Rampal Tests Positive For Covid-19: করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন রামপাল
একের পর এক বলিউড অভিনেতা করোনা (Covid-19) আক্রান্ত হচ্ছেন। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। করোনা আক্রান্ত হওয়ার কথা আজ তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন। তিনি লিখেছেন, "আমি করোনা পজিটিভ। যদিও আমার কোনও উপসর্গ নেই। আমি হোম আইসোলেশনে রয়েছি। সব রকম প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিচ্ছি। সব নিয়ম মেনে চলছি। যারা গত ১০ দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে অনুরোধ করব নিজেদের শরীরের খেয়াল রাখুন। সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। করোনা টেস্ট করান। এই সময়টা আমাদের সবার জন্যই খুব খারাপ। কিন্তু আমরা সব নিয়ম মেনে চললে এবং এক সঙ্গে লড়াই করলে খুব সহজেই এই করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে পারব।"

করোনার দ্বিতীয় ঢেউ দেশে জোরালভাবে আঘাত করেছে। রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর, পরেশ রাওয়াল সহ বেশ কয়েকজন বলিউড অভিনেতা আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন বলি অভিনেতা সোনু সুদও। আরও পড়ুন: Katrina Kaif Tests COVID 19 Negetive : করোনা নেই, সুস্থ ক্যাটরিনা কাইফ
ভারতে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। যার কারণে সরকার কয়েকটি রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।