Malaika Arora: মালাইকার হাসিতেই তাঁর জীবনের খুশি, জন্মদিনে প্রাণের মানুষকে ভালবাসা অর্জুনের

আরাবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরপরই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়। বিচ্ছেদের পর প্রথম দিকে মালাইকা বা অর্জুন কাপুর এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Malaika Arora, Arjun Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ অক্টোবর: এবার ৪৮-এ পড়লেন মালাইকা অরোরা। মালাইকার ৪৮-এর জন্মদিনে তাঁকে ভালবাসা জানালেন অর্জুন কাপুর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করে ভালবাসা জানান অর্জুন কাপুর।

দেখুন সেই ছবি...

 

 

View this post on Instagram

 

মালাইকার (Malaika Arora) ছবি শেয়ার করে তাঁকে সব সময় হাসিখুশি রাখতে চান বলে জানান অর্জুন কাপুর। মালাইকার হাসিই তাঁর কাছে অন্যতম খুশি বলেও মন্তব্য করেন অর্জুন কাপুর।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে অনন্যার 'ড্রাগ চ্যাট', প্রকাশ্য়ে বিস্ফোরক তথ্য

আরাবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরপরই অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়।  বিচ্ছেদের পর প্রথম দিকে মালাইকা বা অর্জুন কাপুর এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে দিন যত গড়াতে শুরু করে, বিষয়টি নিয়ে চর্চা বাড়তে শুরু করলে, ক্রমাগত সম্পর্কের খোলস থেকে বাইরে বেরিয়ে আসেন বলিউডের (Bollywood) এই 'হট কাপল'।

তবে মালাইকার সঙ্গে অর্জুন কাপুর কবে গাঁটছড়া বাঁধবেন, সে বিষয়ে তাঁরা কোনও মন্তব্যই করেননি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement