Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে অনন্যার 'ড্রাগ চ্যাট', প্রকাশ্য়ে বিস্ফোরক তথ্য

অনন্যা এবং আরিয়ান (Aryan Khan) কোন জায়গা থেকে গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবস্থা করতেন, সে বিষয়ে খোঁজ শুরু করেছে এনসিবি। মাদকের ব্যবস্থা কোথা থেকে অনন্যা, আরিয়ানরা করতেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের হাতে আসেনি বলে খবর।

Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে অনন্যার 'ড্রাগ চ্যাট', প্রকাশ্য়ে বিস্ফোরক তথ্য
Ananya Pandey, Aryan Khan (Photo Credit: Ananya Pandey, Aryan Khan/Instagram)

মুম্বই, ২২ অক্টোবর: বৃহস্পতিবার অনন্যা পান্ডের (Ananya Pandey) বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। ২১ অক্টোবরও সমনও পাঠানো হয় অনন্যাকে। যা নিয়ে ফের নতুন করে জল্পনা ছড়ায় মাদক কাণ্ডে। অনন্যা পান্ডের সঙ্গে আরিয়ান খানের হোয়াটস অ্য়াপ চ্যাটে কী ছিল, তা নিয়ে জল্পনা শুরু হতেই নয়া তথ্য প্রকাশ্যে আসে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) খবর অনুযায়ী, আরিয়ান এবং অনন্যার মধ্যে যে কথা হয়, সেখানে অভিনেত্রীকে আরিয়ান জিজ্ঞাসা করেন, তিনি গাঁজার ব্যবস্থা করতে পারবেন কি না। যা শুনে অনন্যা জানান, তিনি খোঁজ করে ব্যবস্থা করতে পারবেন। শাহরুখ পুত্র এবং চাঙ্কি কন্যার মোবাইল ফোনের মাধ্যমেই প্রকাশ্যে আসে ওই ড্রাগ চ্যাট। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: অনন্যার সঙ্গে আরিয়ানের 'ড্রাগ চ্যাট'? তথ্য খুঁজতে চাঙ্কি-কন্যার বাড়িতে গোয়েন্দারা

তবে অনন্যা এবং আরিয়ান (Aryan Khan) কোন জায়গা থেকে গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবস্থা করতেন, সে বিষয়ে খোঁজ শুরু করেছে এনসিবি। মাদকের ব্যবস্থা কোথা থেকে অনন্যা, আরিয়ানরা করতেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের হাতে আসেনি বলে খবর।

গত ৩ অক্টোবর গোয়াগামী (Goa) প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। তখন থেকেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। বার বার জামিনের আবেদন করা সত্ত্বেও, আরিয়ান খান এখনও জেলের বাইরে বর হতে পারেননি। আরিয়ান খান মাদক মামলায় এবার নয়া সংযোজন অনন্যা পান্ডের নাম।

(The above story first appeared on LatestLY on Oct 22, 2021 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).