Aryan Khan Drug Case: অনন্যার সঙ্গে আরিয়ানের 'ড্রাগ চ্যাট'? তথ্য খুঁজতে চাঙ্কি-কন্যার বাড়িতে গোয়েন্দারা

গত ৩ অক্টোবর আরিয়ানের গ্রেফতারির পর তাঁর সঙ্গে বলিউডের এক নবাগতা অভিনেত্রীর হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্য়ে আসে। তখন থেকেই দানা বাঁধতে শুরু করে সন্দেহ।

Aryan Khan Drug Case: অনন্যার সঙ্গে আরিয়ানের 'ড্রাগ চ্যাট'? তথ্য খুঁজতে চাঙ্কি-কন্যার বাড়িতে গোয়েন্দারা
Ananya Pandey, Aryan Khan (Photo Credit: Ananya Pandey, Aryan Khan/Instagram)

মুম্বই, ২১ অক্টোবর: মন্নতে পৌঁছলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই আজ শাহরুখ খানের বাড়িতে পৌঁছন এনসিবির অফিসার। তবে এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। মন্নতের পাশাপাশি অভিনেত্রী অনন্যা পান্ডের ( Ananya Pandey) বাড়িতেও হাজির হয় এনসিবি।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলে শাহরুখ, হাতজোড় করলেন পাপারাৎজি দেখে

গত ৩ অক্টোবর আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারির পর তাঁর সঙ্গে বলিউডের এক নবাগতা অভিনেত্রীর হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্য়ে আসে। তখন থেকেই দানা বাঁধতে শুরু করে সন্দেহ। তবে বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের চ্যাট প্রকাশ্যে আসে, তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে আরিয়ানের সঙ্গে বলিউডের সেই নবাগতা অভিনেত্রীর হোয়াটস অ্যাপ চ্যাটের সমস্ত নথি আদালতের কাছে জমা দেয় এনসিবি।  এরপরই আজ হঠাৎ করে অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে হাজির হন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা।

 

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতারি করা হয় রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)। রিয়ার গ্রেফতারির পর সেখানে উঠে আসে সারা আলি খানের নাম। যা নিয়ে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় সারাকে। বলিউডে (Bollywood) পা রাখার পরপরই মাদক যোগ নিয়ে সারাকে (Sara Ali Khan) জিজ্ঞাসাবাদের পর এবার আরিয়ানের সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাটের মাধ্যমে বলিউডের কোন নবাগতা অভিনেত্রীর কথা হয়, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় বি টাউন জুড়ে। বলিউডে গুঞ্জন বাড়িয়ে এবার মাদক কাণ্ডে এনসিবি অফিসাররা হাজির হন অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের বাড়িতে।

(The above story first appeared on LatestLY on Oct 21, 2021 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).