Arjun Kapoo: সৎ বোন জাহ্নবী, খুশির সঙ্গে সম্পর্ক কেমন, সত্যি প্রকাশ অর্জুনের

মোনা শৌরী কাপুরের সঙ্গে বিচ্ছেদের আগেই শ্রীদেবীকে বিয়ে করেন বনি কাপুর। শ্রীদেবীর সঙ্গে বিয়ের পর জন্ম হয় জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের।

গোটা পরিবারের সঙ্গে আর্জুন, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৩ জুন: জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন? এমন প্রশ্নের উত্তরে কী জানালেন অর্জুন কাপুর (Arjun Kapoor)।  বলিউড অভিনেতা বলেন, জাহ্নবী (Janhvi Kapoor ) এবং খুশির Khushi Kapoor) সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টা চলছে। সবাই মিলে সম্পর্ক শুধরে নেওয়ার চেষ্টা চলছে। সবাই একসঙ্গে ভাল আছেন বললে, মিথ্যে বলা হবে।  তবে  সম্পর্ক শুধরে নেওয়ীর চেষ্টা চলছে বলে জানান অর্জুন কাপুর।

মোনা শৌরী কাপুরের সঙ্গে বিচ্ছেদের আগেই শ্রীদেবীকে (Sridevi) বিয়ে করেন বনি কাপুর (Boney Kapoor)। শ্রীদেবীর সঙ্গে বিয়ের পর জন্ম হয় জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের। তবে শ্রীদেবী থাকাকালীন দুই পরিবারের মধ্যে তেমন সখ্যতা ছিল না বললেই চলে।

আরও পড়ুন: Aamir & Kiran: আমির-কিরণ সুখী থাকার অভিনয় করতেন! বিস্ফোরক তসলিমা

শ্রীদেবীর মৃত্যুর পর জাহ্নবী এবং খুশি কাপুরকে অনেকটাই সামলে রাখতে দেখা যায় দাদা অর্জুন কাপুর এবং অংশুলা কাপুরকে। সেই থেকে নতুন সম্পর্কের সূত্রপাত হলেও, তাঁরা যে এখনও পর্যন্ত একই পরিবারের অন্তর্ভুক্ত হতে পারেননি, তা স্পষ্ট করে দেন অর্জুন কাপুর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement