Ankita Lokhande on 3 Months of SSR’s Death: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৩ মাস, আবেগঘন পোস্ট অঙ্কিতা লোখান্ডের

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ৩ মাস পূর্ণ হল আজ। নিজের টুইটারে আবেগঘন পোস্ট অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande)। টেলি-অভিনেত্রী লিখেছেন, "তিন মাস ঝড়ের গতিতে কেটে গেল। জীবন নিজের ছন্দেই এগিয়ে চলে... কিন্তু প্রিয়জনের কিছু স্মৃতি কখনও ভোলা যায়না। তুমি আমাদের চিন্তাভাবনার সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।"

Ankita Lokhande and Sushant Singh Rajput (Photo Credits: Twitter)

মুম্বই, ১৪ সেপ্টেম্বর: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ৩ মাস পূর্ণ হল আজ। নিজের টুইটারে আবেগঘন পোস্ট অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande)। টেলি-অভিনেত্রী লিখেছেন, "তিন মাস ঝড়ের গতিতে কেটে গেল। জীবন নিজের ছন্দেই এগিয়ে চলে... কিন্তু প্রিয়জনের কিছু স্মৃতি কখনও ভোলা যায়না। তুমি আমাদের চিন্তাভাবনার সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।" পড়ুন: Raj Chakraborty-Subhashree Blessed with a Baby Boy: রাজের পরিবারে এল নতুন সদস্য, মা হলেন শুভশ্রী

অঙ্কিতা নিজের পোস্টে সুশান্ত সিং রাজপুতের বিচারের দাবি জানালেন আরও একবার। #Justice4SSRIsGlobalDemand এবং #itsalready3monthstoday দিয়ে শেয়ার করেছেন তিনি। ১৪ জুন মুম্বইয়ে নিজের আবাসনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। ভাইয়ের মৃত্যুর তিন মাস পর সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি 'জোশ-ই-জাহান' গানটি শেয়ার করেন ভাইয়ের উদ্দেশে। নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।

গানটি শেয়ার করে শ্বেতা সিং কীর্তি লিখেছেন, " ৯০ দিন পেরিয়ে গেল। আজ শারীরিকভাবে ভাই (সুশান্ত) আমাদের সঙ্গে নেই। কিন্তু ও আমাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। তাই তাঁকে স্মরণ করেই এই গানটি শেয়ার করলাম।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement