Raj Chakraborty-Subhashree Blessed with a Baby Boy: রাজের পরিবারে এল নতুন সদস্য, মা হলেন শুভশ্রী
মা হলেন শুভশ্রী। রাজ চক্রবর্তী ও শুভশ্রীর ঘরে এল নতুন সদস্য। আজই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। শনিবার বেলা ১ টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। শুভশ্রীর ছেলের ওজন হয়েছে ৩ কেজি।
কলকাতা, ১২ সেপ্টেম্বর: মা হলেন শুভশ্রী (Subhashree Ganguly)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রীর ঘরে এল নতুন সদস্য। আজই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, শনিবার বেলা ১ টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। শুভশ্রীর ছেলের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। শনিবার সকালেই অনুরাগীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। ছবিটি শুভশ্রীর হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তের ছবি বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন, অরুণাচলের ৫ নিখোঁজ যুবককে ভারতীয় সেনার হাতে তুলে দিল চিন
View this post on Instagram
Very good morning, hv a great day ❤️
আজ সকালের ছবিতে শুভশ্রীকে দেখা যায়, ধূসর ম্যাক্সি ড্রেসে 'বেবি বাম্প'-র ছবি। এর আগে একটি ছবিতে লাল ম্যাক্সি ড্রেসে। দুটি ছবিতেই সঙ্গে ছিলেন স্বামী রাজ্। রাজ্খু-শুভশ্রীর বাড়িতে নতুন সদস্য আসার খবরে খুশি অনুরাগীরা। সকলেই তাঁদের নতুন সদস্য আসার খবরে শুভেচ্ছা জানাচ্ছে। টলিউডের সেলেবদের থেকেও আসছে শুভেচ্ছাবার্তা।
গত এক মাস ধরে বিভিন্ন সমস্য়ার মধ্য়ে দিয়ে যাচ্ছিল রাজ চক্রবর্তীর পরিবার। গত মাসেই হঠাৎ করে করোনায় আক্রান্ত হন রাজ চক্রবর্তী। তারই মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণ চক্রবর্তীর। এরপর করোনাতেই মৃত্যু হয় পরিচালকের বাবার।
(The above story first appeared on LatestLY on Sep 12, 2020 03:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

