Laxmmi Bomb Trailer Released: মুক্তি পেল অক্ষয় কুমারের পরবর্তী ছবি লক্সমী বম্বের ট্রেলার, টুইটার ট্রেন্ডিংয়ে 'বয়কট লক্সমী বম্ব'

আজই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের পরবর্তী ছবি লক্সমী বম্বের ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই বাড়তে থাকে ইউটিউব ভিউজ। তবে বন্ধ করে দেওয়া হল ইউটিবের লাইক, ডিজলাইকের সংখ্যা। ট্রেলার মুক্তির পর টুইটারে ট্রেন্ড হতে শুরু করে বয়কট লক্সমী বম্ব। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বলিউডের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আলিয়া ভাট অভিনীত সড়ক-২ ছবিটির ট্রেলারে ইউটিউবে ডিজলাইকের বন্যা বয়ে যায়। যারফলে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় ছবিটিকে।

লক্সমী বম্ব (Photo credit: Youtube)

আজই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) পরবর্তী ছবি লক্সমী বম্বের (Laxmi Bomb) ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই বাড়তে থাকে ইউটিউব ভিউজ। তবে বন্ধ করে দেওয়া হল ইউটিবের লাইক, ডিজলাইকের সংখ্যা। ট্রেলার মুক্তির পর টুইটারে ট্রেন্ড হতে শুরু করে বয়কট লক্সমী বম্ব। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বলিউডের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আলিয়া ভাট অভিনীত সড়ক-২ ছবিটির ট্রেলারে ইউটিউবে ডিজলাইকের বন্যা বয়ে যায়। যারফলে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় ছবিটিকে।

এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স ও প্রযোজনা করেছেন শাবিনা খান ও তুষার কাপুর। চলচ্চিত্রটি ২০১১ সালের তামিল চলচ্চিত্র কাঞ্চনার পুনঃনির্মাণ। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আদবানি ও আর.মাধবন। চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ ২০১৯ সালের ২২ এপ্রিল শুরু হয়। লকডাউনের কারণে ছবিটি মুক্তি করা যাচ্ছিল না। অবশেষে নভেম্বর মাসে ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে। আরও পড়ুন, 'রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে', মন্তব্য ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

তাই আগেই ডিজলাইক দিতে শুরু না করে ৯ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করে নিন। তারপরই পরিষ্কার হয়ে যাবে ছবিটির যোগ্যতা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement