Shilpa Shetty: সামনে রাজ কুন্দ্রা, পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ পুলিশের

শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার জুহুর বাড়িতেও চলছে তল্লাশি। শিল্পার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কোনও নথি পাওয়া যায় কি না, সে বিষয়ে সতর্ক আধিকারিকররা

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৩ জুলাই: পর্নোগ্রাফি (Pornography) মামলায় অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) বয়ান রেকর্ড করছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সূত্রের মাধ্যমে মিলছে এমনই খবর। পাশাপাশি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার (Raj Kundra) জুহুর বাড়িতেও চলছে তল্লাশি।

জানা যাচ্ছে, রাজ কুন্দ্রার ভিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম ডিরেক্টর ছিলেন শিল্পা শেট্টি। যে ভিয়ান ইন্ডাস্ট্রি 'হটশটস' নামে একটি অ্যাপের মাধ্যমে পর্ন ভিডিয়ো ছড়িয়ে দিত বলে অভিযোগ।

এদিকে মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে জানা যাচ্ছে, রাজ কুন্দ্রার কোম্পানির তৈরি 'হটশটস' অ্যাপে বর্তমানে প্রায় ২০ লক্ষ 'সাবসক্রাইবার' রয়েছেন। যে অ্যাপের মাধ্যমে মূলত পর্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হত মানুষের কাছে।

আরও পড়ুন: Raj Kundra: শিল্পার বাড়িতে পুলিশ, পর্নোগ্রাফি মামলায় রাজের অফিস থেকে উদ্ধার ৭০টি ভিডিয়ো

অন্যদিকে রাজ কুন্দ্রা 'হটশটস'-এর পরিবর্তে 'বলি ফেম' নামে আরও একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করছিলেন বলে জানতে পারে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। 'বলি ফেম' নামে ওই অ্যাপে রাজের প্রযোজিত একটি ছবিতে শ্যালিকা শমিতা শেট্টির (Shamita Shetty) অভিনয় করার কথা ছিল বলে জানা যাচ্ছে। অভিনেত্রী গেহানা বশিষ্টের তরফে জানা যাচ্ছে এমন খবর।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement