Sanjay Dutt: শারীরিকভাবে ভেঙে পড়েছেন সঞ্জয় দত্ত, হাসপাতালে তাঁর ছবি দেখে উদ্বিগ্ন ফ্যানেরা
দুবাইয়ে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন অভিনেতা সঞ্জয় দত্ত। চিকিৎসা করিয়ে মুম্বই তাঁকে দেখা যায় ছেলেমেয়েদের সঙ্গে মজার মুহূর্ত কাটাতে। মান্যতা দত্তের সঙ্গে ইদানিং তাঁর একাধিক ছবি ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাবে। অসুস্থতার মধ্যেও নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করছিলেন। তাঁকে দেখে অনুরাগীরাও বেশ খুশিই ছিলেন। তবে সম্প্রতি সঞ্জয় দত্তের একটি ছবি দেখে চিন্তিত অনুরাগীরা।
দুবাইয়ে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। চিকিৎসা করিয়ে মুম্বই তাঁকে দেখা যায় ছেলেমেয়েদের সঙ্গে মজার মুহূর্ত কাটাতে। মান্যতা দত্তের (Maanayata Dutt) সঙ্গে ইদানিং তাঁর একাধিক ছবি ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাবে। অসুস্থতার মধ্যেও নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করছিলেন। তাঁকে দেখে অনুরাগীরাও বেশ খুশিই ছিলেন। তবে সম্প্রতি সঞ্জয় দত্তের একটি ছবি দেখে চিন্তিত অনুরাগীরা।
কোনও একটা হাসপাতালে তোলা তাঁর একটি ছবি, হয়তো নিজের অসুস্থতার জন্য বা হাসপাতালে গেছিলেন তিনি। আগে থেকে শরীর অনেকটাই ভেঙে গেছে সঞ্জু বাবার। পাশে ছিলেন হাসপাতালের একজন চিকিৎসকও। এই ছবিটি শেয়ার করেন হাসপাতালেরই কোন কর্মী। অসুস্থতার ছাপ তাঁর চোখেমুখে। তাঁর অনুৰাগীয়া ছবিতে কমেন্টে 'দ্রুত আরোগ্য লাভ করুন' এই বার্তাও দিয়েছেন। আরও পড়ুন, হাথরাসের জেলা শাসকের পদত্যাগ চেয়ে মামলার পূর্ন তদন্তের দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা
View this post on Instagram
Here’s a glimpse of @duttsanjay who’s getting treated after being diagnosed with cancer. Hoping the actor recovers soon... #sanjaydutt #bollywood #cancer #cancerfree #cancersucks
A post shared by ETimes (@etimes) on
খবর অনুযায়ী, সঞ্জয় দত্তর ফুসফুসে ক্যান্সার হয়েছে। যদিও তাঁর বা পরিবারের পক্ষ থেকে তাঁর অসুস্থতার বিষয়ে বিশেষ কিছুই বলা হয়নি। সঞ্জয় দত্ত শুধু এটুকুই জানান যে তিনি আপাতত কর্মজীবন থেকে দূরে থাকতে চান। কিন্তু কর্মজীবন থেকে বিরতি নেওয়ার কারণ তিনি জানাননি। দুবাইয়ে তাঁর সঙ্গে গেছিলেন স্ত্রী মান্যতাও। কিছুদিন আগেই দুবাই থেকে ফিরছেন তাঁরা।
সঞ্জয় দত্তকে এই অবস্থায় দেখে ভেঙে পড়েছেন তাঁর ফ্যানরাও। সঞ্জয় দত্তের হঠাৎ অসুস্থতার খবরে সত্যিই চিন্তা বাড়িয়েছে।