Allu Arjun: করোনার থাবা, অসুস্থ জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুন

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৮ এপ্রিল : করোনায় আক্রান্ত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। কোভিডে (COVID 19)  আক্রান্ত হওয়ার পর বর্তমানে নিভৃতবাসে রয়েছেন তিনি। যদিও তাঁর উপসর্গ সামান্য বলে জানান অল্লু অর্জুন। পাশাপাশি করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলছেন তিনি। তবে গত কয়েকদিন ধরে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যাতে পরীক্ষা করিয়ে নেন, সেই আবেদন জানান অভিনেতা। তাঁর জন্য যাতে কেউ চিন্তা না করেন, সে বিষয়েও আবেদন জানান তিনি।

করোনা থেকে বাঁচতে প্রত্যেকে ভ্যাকসিন (Vaccine) নিন এবং সাবধানে থাকুন বলে আবেদন জানান অল্লু অর্জুন।

আরও পড়ুন : Swastika Mukherjee : 'কোভিডে মৃত্যু, অক্সিজেনের অভাবে মৃত্যুর তালিকা পৃথক করুন'

 

View this post on Instagram

 

দক্ষিণী সিনেমা জগতের পাশাপাশি টলিউডেও ক্রমশ জোরাল হচ্ছে করোনার থাবা। কোভিডে আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিকের পাশাপাশি অভিনেত্রী সোহিনী সরকারও নিজেকে নিভৃতবাসে রেখেছেন, তাঁর সিনেমার সেটের একজনের কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর পর। যদিও সোহিনী ভাল আছেন। নিরাপদ থাকতেই তিনি নিভৃতবাসে রয়েছেন বলে জানান সোহিনী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement