Shruti Das : গায়ের রং নিয়ে ফের কদর্য আক্রমণের মুখে 'দেশের মাটির' শ্রুতি

ফের কদর্য আক্রমণের মুখে শ্রুতি

কলকাতা, ২৩ এপ্রিল : গায়ের রং নিয়ে ফের কদর্য আক্রমণের মুখে পড়লেন শ্রুতি দাস (Shruti Das)। নিজের ফেসবুক হ্যান্ডেলের (Facebook) মাধ্যমে সেই আক্রমণের কথা প্রকাশ্যে আনেন শ্রুতি। বার বার এভাবে আক্রমণ করেও তাঁর মনের জোর ভাঙা যাবে না বলে স্পষ্ট জানান 'দেশের মাটি' খ্যাত অভিনেত্রী। পাশাপাসি এই ধরনের কদর্য, কুরুচিপূর্ণ আক্রমণ, কেউ গায়ে মাখবেন না। এড়িয়ে যান বলে মন্তব্য করেন শ্রুতি। যদিও বেশ শ্লেষের সুরেই ওই মন্তব্য করেন অভিনেত্রী (Actor)।

নিজের ফেসবুক হ্যান্ডেলে শ্রুতি একটি লিঙ্ক শেয়ার করেন। এই ধরনের কদর্যতা দেখে যাঁরা এড়িয়ে যাওয়ার কথা বলেন, তাঁদের বাড়ির মেয়েদের প্রতি কেউ এই ধরনের ব্যবহার করলে, সেদিন তিনি সেখানে হাজির হবেন। বিনামূল্যে প্রত্যেককে জ্ঞান দেবেন বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রুতি।

আরও পড়ুন : Virat blows kisses at Anushka : হাফ সেঞ্চুরির পর অনুষ্কা, ভামিকাকে একমুঠো ভালবাসা বিরাটের

দেখুন...

ক্ষোভ প্রকাশ শ্রুতির

সম্প্রতি করোনায় আক্রান্ত হন শ্রুতি দাস। কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে নিভৃতবাসে থেকে, চিকিৎসকের পরামর্শ মতো চলে সুস্থ হয়ে ওঠেন তিনি। কোভিড থেকে সেরে উঠে নববর্ষের দিন বিশেষ বন্ধু স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বেড়াতে বের হতে দেখা যায় শ্রুতিকে। সুস্থ হয়ে ফের শ্যুটিং ফ্লোরে ফিরে এসেছেন শ্রুতি দাস।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement