Virat blows kisses at Anushka : হাফ সেঞ্চুরির পর অনুষ্কা, ভামিকাকে একমুঠো ভালবাসা বিরাটের
মুম্বই, ২৩ এপ্রিল : রাজস্থান রয়্যালসের (IPL 2021) বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে অনুষ্কার দিকে চুম্বন ছুঁড়ে দিলেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে মাঠ থেকেই স্ত্রী অনুষ্কা এবং ছোট্ট ভামিকার (Bhamika) দিকে একমুঠো ভালবাসা ছুঁড়ে দিলেন বিরাট। বিরাটের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral)হয়ে যায় হু হু করে।
View this post on Instagram
আইপিএল উপলক্ষ্যে সম্প্রতি স্ত্রী অনুষ্কা (Anushka Sharma) এবং মেয়ে ভামিকাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা যায় বিরাট কোহলিকে। পাপারাৎজির সামনে এলেও, মেয়ের মুখ দেখাননি বিরাট, অনুষ্কা। মুম্বই বিমানবন্দরে ছোট্ট ভামিকাকে কার্যত বুকে চেপে নিয়ে সেখান থেকে হাঁটতে দেখা যায় অনুষ্কাকে।
আরও পড়ুন : Sreelekha Mitra On Madan Mitra : 'খেলতে হবে, সেরে উঠুন', মদন মিত্রের আরোগ্য কামনায় শ্রীলেখা
সম্প্রতি (Virat Kohli) বিরাট-অনুষ্কার জীবনে আসে ছোট্ট ভামিকা। মেয়ের জন্মের আগে থেকেই পাওয়ার কাপল স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা কোনওভাবেই মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না। এমনকী, পাপারাৎজি যাতে তাঁদে ব্যক্তিগত জীবনে হানাদারি না চালাতে পারে, তার জন্য অভিনব পন্থা নেন বিরাট-অনুষ্কা।
পাপারাৎজিকে উপহার পাঠিয়ে তাঁদের জীবনে হানাদারি থেকে দূরে সরে থাকার জন্য সনির্বন্ধ অনুরোধ জানান বিরুষ্কা।
(The above story first appeared on LatestLY on Apr 23, 2021 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

