Sreelekha Mitra On Madan Mitra : 'খেলতে হবে, সেরে উঠুন', মদন মিত্রের আরোগ্য কামনায় শ্রীলেখা
কলকাতা, ২২ এপ্রিল : রাজনৈতিক মত পার্থক্য তো থাকবেই কিন্তু আপনি সেরে উঠুন। খেলতে হবে আরও অনেকদিন। শিগগিরই সেরে উঠুন। এভাবেই মদন মিত্রর (Madan Mitra) দ্রুত আরোগ্য কামনা করলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন শ্রীলেখা মিত্র। সেখানেই কামারহাটির তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন শ্রীলেখা।
আরও পড়ুন : Kareena Kapoor Khan: 'আরও গাছ লাগান', ধরিত্রী দিবসে মাটির কাছাকাছি সইফ, তৈমুর
Madan da shere uthun khelte hobeto ro onekdin, political differences thakbei tobu chaibo shere uthunPosted by Sreelekha Mitra on Wednesday, April 21, 2021
ষষ্ঠ দফা ভোটের আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। প্রবল শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। পরে জানা যায়, করোনায় (Corona) আক্রান্ত মদন মিত্র এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ফলে এসএসকেএম থেকে তাঁকে অ্যাপেলোয় ভর্তি করা হয়।
মদন মিত্রর অসুস্থতার খবর পেয়ে শ্রীলেখা মিত্রর পাশাপাশি অনেকেই তাঁর আরোগ্য কামনা করে প্রার্থনা করেন।
(The above story first appeared on LatestLY on Apr 22, 2021 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

