Who is Capt. Smit Machchhar: কে এই ক্যাপ্টেন স্মিত মাচ্ছর? ফ্লাইদুবাই বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা যে ভারতীয় পাইলটের

আকাশপথে বড়সড় এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল Flydubai-এর একটি বিমান। সহ-পাইলটের আক্রমণ ও বিমান ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে দিয়ে শত শত যাত্রীর জীবন বাঁচালেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছার (Capt. Smit Machchhar)।

Smit Machchhar. (Photo Credits:X)

Who is Capt. Smit Machchhar:আকাশপথে বড়সড় এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল Flydubai-এর একটি বিমান। সহ-পাইলটের আক্রমণ ও বিমান ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে দিয়ে শত শত যাত্রীর জীবন বাঁচালেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছার (Capt. Smit Machchhar)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী Flydubai-এর FZ 1073 বিমানে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ককপিটে সহ-পাইলটের হাতে রক্তাক্ত হয়েও নিজের সাহসিকতা ও বুদ্ধিমত্তার জোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ভারতীয় ক্যাপ্টেন।

ঠিক কী ঘটেছিল বিমানে?

যাত্রীদের বিবরণ অনুযায়ী, মাঝআকাশে ফ্লাইটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পাইলটের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এক পর্যায়ে ওমানি সহ-পাইলট হিংস্র হয়ে ওঠেন এবং সহ-পাইলট (ক্যাপ্টেন স্মিত)-কে ছুরি দিয়ে আঘাত করেন। হামলাকারী পাইলটের উদ্দেশ্য ছিল বিমানটিকে ছিনতাই করে ক্র্যাশ করানো।

আকস্মিক পতন: ককপিটে ধস্তাধস্তির সময় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি ৩৪,০০০ ফুট উচ্চতা থেকে একধাক্কায় ১৭,০০০ ফুটের নিচে নেমে আসে।

ক্যাপ্টেনের সাহসিকতা: জখম অবস্থাতেই ক্যাপ্টেন স্মিত মচ্ছার ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন।

যাত্রী ও অন্য পাইলটদের ভূমিকা: দরজা খোলামাত্রই যাত্রীরা ভেতরে ঢুকে হামলাকারী ওমানি পাইলটকে ধরে ফেলেন এবং কাবু করেন। ওই বিমানে যাত্রী হিসেবে সফর করছিলেন আরও দুই পাইলট। তারা দ্রুত ককপিটের নিয়ন্ত্রণ নেন।

জরুরি অবতরণ: বিমানটি আন্তর্জাতিক জরুরি সংকেত (Distress Code 7700) এবং কিছুক্ষণের জন্য ছিনতাই সংকেত (Code 7500) পাঠায়। এরপর বিমানে থাকা অন্য দুই পাইলটের দক্ষতায় সৌদি আরবে বিমানটির নিরাপদ জরুরি অবতরণ করানো হয়। অবতরণের পর সৌদি কর্তৃপক্ষ ওমানি পাইলটকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কে এই সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?

ভারতীয় এভিয়েশন খাতের একজন অত্যন্ত অভিজ্ঞ পেশাদার হলেন স্মিত মচ্ছার।

অভিজ্ঞতা: দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার। বোয়িং ৭৩৭ সিরিজের (B737-800 ও B737 MAX 8/9) বিমানে প্রায় ৯,৭৫০ ঘণ্টারও বেশি উড্ডয়নের রেকর্ড রয়েছে তার ঝুড়িতে।

কর্মজীবন: ২০২২ সালের জুন মাস থেকে তিনি Flydubai-এ ক্যাপ্টেন হিসেবে কর্মরত। এর আগে তিনি দীর্ঘ ১১ বছর ভারতের স্পাইসজেট (SpiceJet)-এ সিনিয়র কমান্ডার এবং লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন।

শিক্ষাগত যোগ্যতা: তিনি ওয়েলিংকার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (Welingkar Institute of Management) থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) ডিগ্রি অর্জন করেন।

ঘটনায় গুরুতর জখম হওয়ায় বিমান অবতরণের পর স্মিত মচ্ছারকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার এই অসম সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন আন্তর্জাতিক মহল ও বিমান চালনা খাতের বিশেষজ্ঞরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement