Eid-ul-Fitr In Bangladesh: ২৯ দিন হতে পারে রমজান! জেনে নিন বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ

২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা।

Eid-ul-Fitr (Photo Credit: Pixabay)

Eid 2025: চলছে রমজান মাস। হিজরি ১২ মাসের মধ্যে অন্যতম মাস হলো রমজান মাস। এই দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবছর রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে জ্যোতির্বিদ্যা গ্রুপ। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১ এপ্রিল। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদুল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানের জন্য এটি ভিন্ন দিনে হয়।

২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে, মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী ৩০ মার্চ। ওইদিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোত যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। সেই হিসেবে বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ঈদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে। বিশ্বের বেশিরভাগ দেশেই খালি চোখে বা আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ ঈদের চাঁদ দেখে থাকেন।

ঈদ কি?

ঈদ আরবি শব্দ, যার অর্থ 'উৎসব' বা 'ভোজ' । তবে এটি সাধারণত 'উদযাপন' অর্থে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ দুটি প্রধান উৎসব উদযাপন করে। একটি হল ঈদুল ফিতর, যার অর্থ ‘রোজা ভাঙার উৎসব’ এবং অন্যটি হল ঈদুল আযহা যার অর্থ ‘ত্যাগের উৎসব’।

জ্যোতির্বিদ্যা সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে। আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement