Russia-Ukraine War: ইউক্রেনের ৪ প্রদেশ দখলের ঘোষণা রাশিয়ার, চাপে পড়ে ফের ন্যাটোর সদস্যপদ পাওয়ার দাবি জেলেনস্কির
ডোনেৎস্ক, লুহানক্স,খেরসন এবং জাপোরিজিয়ার উপর মস্কোর আধিপত্য কায়েমের বিষয়টি পুতিন ঘোষণার পর ফের আন্তর্জাতিক মহলে জোর শোরগোল শুরু হয়ে যায়। ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের পর কোনওভাবে যাতে ডোনেৎস্ক, লুহানক্স,খেরসন এবং জাপোরিজিয়াকে মস্কো কবজায় পুরতে না পারে, তার জন্যই ইউক্রেন ফের ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করবে বলে জানান ভলোদিমির জেলেনস্কি।
কিভ, ৩০ সেপ্টেম্বর: ন্যাটোর (NATO) সদস্যপদ পেতে সব ধরনের চেষ্টা করবে ইউক্রেন (Ukraine। ইউক্রেনকে যাতে ন্যাটোর সদস্য পদ দেওয়া হয়, সে বিষয়ে ফের চেষ্টা করা হচ্ছে। শুক্রবার এমনই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ক্রেমলিন উৎসবে বড়ো ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন (Vladimir Putin) জানান, ডোনেৎস্ক, লুহানক্স,খেরসন এবং জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইউক্রেনের এই ৪ প্রদেশকে আগেই নিজেদের কবজায় নিয়েছে মস্কো। এবার ওই ৪ প্রদেশে সরাসরি রাশিয়ার শাসনে চলে আসছে বলে ঘোষণা করেন পুতিন।
ডোনেৎস্ক, লুহানক্স,খেরসন এবং জাপোরিজিয়ার উপর মস্কোর আধিপত্য কায়েমের বিষয়টি পুতিন ঘোষণার পর ফের আন্তর্জাতিক মহলে জোর শোরগোল শুরু হয়ে যায়। ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের পর কোনওভাবে যাতে ডোনেৎস্ক, লুহানক্স,খেরসন এবং জাপোরিজিয়াকে মস্কো কবজায় পুরতে না পারে, তার জন্যই ইউক্রেন ফের ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করবে বলে জানান ভলোদিমির জেলেনস্কি।
এদিকে পুতিনের ঘোষণার পর এবার পশ্চিমী বিশ্ব যাতে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোর উপর, সে বিষয়ে পদক্ষেপ করছে আমেরিকা। রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করতে পশ্চিমী বিশ্বকে ফের আহ্বান জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)