Indian Students: পড়তে গিয়ে চুরির অভিযোগ, মার্কিন মুলুকে গ্রেফতার ২ ভারতীয় পড়ুয়া

ঘটনার পরপরই হোবোকেন শহরের পুলিশ ওই ২ ভারতীয় পড়ুয়ার কাছে পৌঁছে যায়। দোকান থেকে চুরি একটি গর্হিত কাজ, যা ওই ২ জনকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে বলেও জানানো হয় পুলিশের তরফে।

2 Indian Student Arrested In US (Photo Credit: Twitter)

এবার ফের ২ পড়ুয়াকে গ্রেফতার করা হল মার্কিন মুলুকে। আমেরিকায় (US) পড়াশোনা করতে গিয়ে নিউ জার্সির (New Jersey) একটি দোকানে চুরির অভিযোগে ২ ভারতীয় পড়ুয়াকে গ্রেফতার করা হয় বলে খবর। নিউ জার্সির হোবোকেন শহর থেকে হায়দরাবাদ (Hyderabad) এবং গুন্টুরের বাসিন্দা ওই ২ পড়ুয়াকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। ধৃত ২ পড়ুয়ার বয়স ২০ এবং ২২ বছর। হোবোকেন শহরের 'শপরাইট' নামে একটি দোকান থেকে চুরির অভিযোগে ওই ২ তেলুগু কন্যাকে গ্রেফতার করা হয় বলে খবর।

ঘটনার পরপরই হোবোকেন শহরের পুলিশ ওই ২ ভারতীয় পড়ুয়ার কাছে পৌঁছে যায়।  দোকান থেকে চুরি একটি গর্হিত কাজ, যা ওই ২ জনকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে বলেও জানানো হয় পুলিশের তরফে।

দেখুন ভিডিয়ো...

 

এরপরওই ২ পড়ুয়া জানান, ওই দোকানে তাঁদের যা বিল হয়েছে,তার দ্বিগুন অর্থ ভরপাই করতে রাজি।  পাশাপাশি তাঁরা এই ধরনের কাজ আর কখনও করবেন না বলেও পুলিশকে কথা দেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement