US: মধুচন্দ্রিমা থেকে ফিরে এসে আত্মঘাতী যুবক, মৃত্যুর ৩ মাস পর মৃত স্বামীর দেওয়া ফুল পেলেন বিধবা স্ত্রী
মধুচন্দ্রিমা থেকে ফেরার একদিন পরেই দম্পতির বাড়ির কাছেই একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ক্রিস্টোফারের দেহ। অবসাদ প্রাণ কেড়েছে তাঁর।
US: মধুচন্দ্রিমা থেকে ফিরেই আত্মঘাতী হলেন প্রাক্তন সেনা সদস্য। স্বামীর মৃত্যুর তিন মাস পর বিধবা স্ত্রী পেলেন স্বামীর দেওয়া ফুলের তোড়া। তাজ্জব স্ত্রী। এ কী করে সম্ভব! মৃত স্বামী কীভাবে ফুল পাঠাতে পারেন!
উত্তর ক্যারোলিনার (North Carolina) বাসিন্দা ইসাবেল কোলস জানাচ্ছেন, বিয়ের মাত্র চার দিন পরেই আত্মহত্যার পথ বেছে নেন তাঁর স্বামী ক্রিস্টোফার। মধুচন্দ্রিমায় (Honeymoon) দুজন একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়ে আসার পরে কী এমন হল যার জেরে আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী ক্রিস্টোফার! জবাব খুঁজছেন ইসাবেল। মধুচন্দ্রিমা থেকে ফেরার একদিন পরেই দম্পতির বাড়ির কাছেই একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ক্রিস্টোফারের দেহ। অবসাদ প্রাণ কেড়েছে তাঁর।
মধুচন্দ্রিমা থেকে ফিরে এসে আত্মঘাতী যুবকঃ
স্বামীর মৃত্যুর তিন মাস পর এক আশ্চর্যজনক ঘটনা ঘটল ইসাবেলের সঙ্গে। ফেব্রুয়াতিতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে এক তোড়া ফুল এসে পৌঁছল তাঁর ঠিকানায়। পাঠিয়েছেন মৃত স্বামী ক্রিস্টোফার। তা দেখে রীতিমত চমকে যান তিনি। সঙ্গে সঙ্গে ওই ফুলের দোকানের সঙ্গে যোগাযোগ করেন ইসাবেল। তাঁরা জানায়, এই ফুলের অর্ডারটি তাঁদের কাছে গত সেপ্টেম্বর মাসে করা হয়েছিল। ভ্যালেন্টাইন্স-তে তা ইসাবেলের ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই মত ফুল পৌঁছে দেওয়া হয়েছে।