Russia-Ukraine War: যুদ্ধে রাশিয়ার সেনার হাতে বন্দি বাবা, প্যারালিম্পিক্সে পদক জিতলেন মেয়ে
রাশিয়ার বোমা, রাশিয়ান সেনাদের আগ্রাসনে ইউক্রেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধের হাত থেকে বাঁচতে ইউক্রেনের বহু মানুষ এখন অন্য দেশে শরণার্থী হয়ে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন।
বেজিং, ৮ মার্চ: রাশিয়ার বোমা, রাশিয়ান সেনাদের আগ্রাসনে ইউক্রেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধের হাত থেকে বাঁচতে ইউক্রেনের বহু মানুষ এখন অন্য দেশে শরণার্থী হয়ে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন। এর মাঝেই আজ, বেজিং শীতকালীন প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে স্মরণীয় পারফরম্যান্স করে দেখালেন ইউক্রেনের শীতকালীন প্যারা অ্যাথলিটরা। দুটি বায়োথলেন ইভেন্টের সব কটি পদকই জিতল ইউক্রেন। যুদ্ধ যেন জেদ বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের প্যারা অ্যাথলিটদের।দুটি সোনা সহ মোট ৯টা পদক আজই জিতে ফেলেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। পদক তালিকায় আয়োজক দেশ চিনের পিছনেই দু নম্বরে আছে ইউক্রেন (৬টি সোনা, ৭টি রুপো সহ মোট ১৭টি পদক)।
এদিকে, অ্যানেস্তেসিয়া লাতেতিনা নামের ১৯ বছর এক ইউক্রেনের অ্যাথলিট বায়োথলনের ইভেন্টে নামার আগে শুনলেন তার বাড়িতে বোমা ফেলে ঢুকে তার বাবাকে ধরে নিয়ে গিয়েছে। পরে জানা যায় রাশিয়ার সেনার হাতে বন্দি অ্যানেস্তেসিয়ার বাবা। এই ইভেন্টে পদক জেতে ইউক্রেন। ইউক্রেনের অনেক শীতকালীন প্যারা অ্যাথথিলিটরা বলছেন, তাদের শরীরটা বেজিংয়ে আছে ঠিকই, কিন্তু মানসিকভাবে তারা দেশেই যুদ্ধের বেদনার মাঝেই আছেন। ইউক্রেনের বেশ কয়েকজন অ্যাথলিট তাদের ইভেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করছেন। কারণ তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
দেখুন টুইট
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে চিনের রাজধানী বেজিংয়ে শুরু হয়েছে শীতকালীন প্যারা অ্যাথলিট। গ্রীষ্মকালীন অলিম্পিকের মতই শীতকালীন অলিম্পিক শেষে সেই শহরেই আয়োজন হয় প্যারা গেমসের। ইউক্রেনের ওপর আক্রমণ করায় বেজিং শীতকালীন প্যারালিম্পিক থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)