Rishi Sunak: প্রতি সপ্তাহে ৩৬ ঘণ্টা উপোস করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কেন জানেন
ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে এবং ব্যালান্সড লাইফস্টাইলের জন্যই প্রত্যেক সপ্তাহে ৩৬ ঘণ্টা করে উপোস করেন তিনি। প্রত্যেক মানুষের এই ধরনের কিছু নিয়ম মেনে জীবনযাপন করা উচিত বলেও মনে করেন সুনক।
প্রত্যেক সপ্তাহে ৩৬ ঘণ্টা করে উপোস করেন ঋষি সুনক (Rishi Sunak)। রিপোর্টে প্রকাশ, স্বাস্থ্য সম্মত জীবনযাপন করতেই ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK PM) প্রত্যেক সপ্তাহে ৩৬ ঘণ্টা করে উপোস করে থাকেন। ওই সময় ঋষি সুনক জল, চা, কালো কফি ছাড়া অন্য কিছু মুখে তোলেন না। প্রত্যেক সপ্তাহে রবিবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত চলে ঋষি সুনকের এই উপোস পর্যায়ক্রম।
বিবিসির এক সাক্ষাৎকারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে এবং ব্যালান্সড লাইফস্টাইলের জন্যই প্রত্যেক সপ্তাহে ৩৬ ঘণ্টা করে উপোস করেন তিনি। প্রত্যেক মানুষের এই ধরনের কিছু নিয়ম মেনে জীবনযাপন করা উচিত বলেও মনে করেন সুনক। ৩৬ ঘণ্টা উপোস করে থাকার পর তিনি নিজের কিছুটা পছন্দ মত খাবার খেতে পারেন বলেও জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী।
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Benjamin Netanyahu: যুদ্ধের কারণে বাতিল প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেথা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থলও
Advertisement
Advertisement
Advertisement