Ohio Tornado Video: ১০ মিনিটের টর্নেডো দৈত্যয় ওহিয়ো যেন তাসের ঘর, হত ৫, বহু সম্পত্তির ক্ষতি

মার্কিন মুলুকে বড় আকারের টর্নেডোয় সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। আমেরিকা যুক্তরাষ্ট্রে ওহিয়ো-তে মিনিট দশেকের টর্নেডোয় সব কিছু ছারখার করে দিল।

Rain-Wrapped Tornado (Photo Credit Twitter)

Tornado Hits Indiana And Kentucky: মার্কিন মুলুকে বড় আকারের টর্নেডোয় সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। আমেরিকা যুক্তরাষ্ট্রে ওহিয়ো-তে মিনিট দশেকের টর্নেডোয় সব কিছু ছারখার করে দিল। টর্নেডো শেষে গোছানো ওহিয়ো শহর একেবারে ধ্বংসস্তুপে পরিণত হল। এখনও পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে ৫টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও অনেক বাড়ির ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছে বলে আশঙ্কা।

টর্নেডোয় ইন্ডিয়ানা লেকের আশেপাশের বেশীরভাগ বাড়িকে ভেঙে দিয়ে গিয়েছে। অনেকেই ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন। বহু সম্পত্তির ক্ষতি হয়েছে। ভেঙে পড়ে রয়েছে অনেক বাড়ি, অফিস, ব্যাঙ্ক, স্কুল।

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় ওহিয়ো টর্নেডোর বিভিন্ন ভিডিয়ো দেখে আঁতকে উঠতে হচ্ছে। হলিউড সিনেমায় বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে যেভাবে টর্নেডোর ভয়াবহতা দেখানো হয়, তার চেয়েও ভয়ঙ্কর দেখাচ্ছে এদিনেরটা। তবে আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে, এর চেয়েও বড়মাপের ঘূর্ণিঝড় আঘাত হানাতে পারত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement