Taiwan Official Found Dead In Hotel: চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদনে জড়িত আধিকারিকের রহস্য মৃত্যু

চিনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তাইওয়ানের (Taiwan) প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিকের রহস্য মৃত্যু। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের (Taiwan Defence Ministry) গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপ প্রধানকে শনিবার সকালে হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদসংস্থা সিএনএ জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেল ঘরে ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (National Chung-Shan Institute of Science and Technology) উপপ্রধান ওউ ইয়াং লি-হসিংকে (Ou Yang Li-hsing) মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।

Ou Yang Li-hsing (Photo: Twitter)

তাইপেই, ৬ অগাস্ট: চিনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তাইওয়ানের (Taiwan) প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিকের রহস্য মৃত্যু। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের (Taiwan Defence Ministry) গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপ প্রধানকে শনিবার সকালে হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদসংস্থা সিএনএ জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেল ঘরে ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (National Chung-Shan Institute of Science and Technology) উপ প্রধান ওউ ইয়াং লি-হসিংকে (Ou Yang Li-hsing) মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।

পিংতুংয়ের দক্ষিণাঞ্চলীয় কাউন্টিতে একটি ব্যবসায়িক সফরে ছিলেন ওউ ইয়াং। সিএনএ জানিয়েছে, তিনি বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তত্ত্বাবধানের জন্য এই বছরের শুরুতেই সামরিক বাহিনীর মালিকানাধীন গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপ প্রধান পদে বসেন।

সামরিক বাহিনীর মালিকানাধীন সংস্থা ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বছর তার বার্ষিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি করার জন্য কাজ করছিল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement