Shanti Sethi Appointed Defence Advisor To Kamala Harris: কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টার পদে অবসরপ্রাপ্ত নৌসেনা ক্যাপ্টেন শান্তি শেঠি
মার্কিন নৌবাহিনীর এগজিকিউটিভ সেক্রেটারি তথা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক শান্তি শেঠি (Shanti Sethi ) হলেন কমলা হ্যারিসের নতুন প্রতিরক্ষা উপদেষ্টা।
নিউইয়র্ক, ১৯ এপ্রিল: মার্কিন নৌবাহিনীর এগজিকিউটিভ সেক্রেটারি তথা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক শান্তি শেঠি (Shanti Sethi ) হলেন কমলা হ্যারিসের নতুন প্রতিরক্ষা উপদেষ্টা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা বিভাগের প্রবীণ হার্বি জিস্কেন্ড শান্তি শেঠিকে নতুন পদে নিয়োগের বিষয়টি দেখছেন। মার্কিন নৌসেনা বিভাগের অভিজ্ঞ সেনা উপদেষ্টা ছিলেন শান্তি শেঠি। তিনি সেনা অধিনায়ক হিসেবে কর্মজীবন থেকে অবসর নেন। মার্কিন নৌসেনা জাহাজ ভারতের বন্দরে ভিড়লে নৌসেনা কর্তা হিসেবে ২০১১-য় চেন্নাই ঘুরে দেখেন শান্তি শেঠি।
এবার তিনি নতুন পদে নিয়োগ পেলেন। একেবারে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রতিরক্ষা উপদেষ্টা। সেনাবাহিনীর বড় বড় পদ সামলানোর পর দেশের প্রশাসনিক দায়িত্বের ভার চাপল এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিনির কাঁধে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement