Layoffs 2026: নামজাদা মিডিয়া কোম্পানিতে বড় ছাঁটাই, কাজ হারালেন ২৭ জন সিনিয়র কর্মী

মার্কিন সম্প্রচার মাধ্যম দ্য ই ডব্লিউ স্ক্রিপস কোম্পানি (The E.W. Scripps Company) তাদের স্থানীয় টিভি নেটওয়ার্ক ব্যবসায় বড় ধরনের পুনর্গঠন এনেছে। প্রতিষ্ঠানটির খরচ কমাতে ও পরিচালন ব্যবস্থার আধুনিকীকরণে ২৭ জন সিনিয়র প্রশাসনিক ও বিক্রয় কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে।

Layoffs Representational Image (Photo Credits: Pixabay)

Layoffs 2026: মার্কিন সম্প্রচার মাধ্যম দ্য ই ডব্লিউ স্ক্রিপস কোম্পানি (The E.W. Scripps Company) তাদের স্থানীয় টিভি নেটওয়ার্ক ব্যবসায় বড় ধরনের পুনর্গঠন এনেছে। প্রতিষ্ঠানটির খরচ কমাতে ও পরিচালন ব্যবস্থার আধুনিকীকরণে ২৭ জন সিনিয়র প্রশাসনিক ও বিক্রয় কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। নতুন এই ব্যবস্থার অধীনে পুরো সম্প্রচার কার্যক্রমকে ১১টি আঞ্চলিক জোনে (Regional Territories) ভাগ করা হয়েছে।

নতুন এই আঞ্চলিক মডেল চালুর মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক কাজের পুনরাবৃত্তি কমানো এবং মিডিয়া কোম্পানিটিকে আরও প্রযুক্তিবান্ধব ও লাভজনক করে তোলা।

আঞ্চলিক পরিচালন ব্যবস্থা চালু

পুরোনো প্রশাসনিক কাঠামো বদলে স্ক্রিপস তাদের স্থানীয় স্টেশনগুলোকে ১১টি অঞ্চলে বিভক্ত করেছে। এখন থেকে একজন আঞ্চলিক জেনারেল ম্যানেজার (Regional General Manager) সর্বোচ্চ চারটি স্থানীয় টিভি স্টেশনের কাজ তদারকি করবেন। সাংবাদিকতার মূল দায়িত্বে স্থানীয় নিউজ ডিরেক্টররা থাকলেও, তাঁরা সরাসরি রিপোর্ট করবেন তাঁদের যে যার অঞ্চলের জেনারেল ম্যানেজারের কাছে।

এই পরিবর্তন সম্পর্কে স্ক্রিপসের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) অ্যাডাম সিমসন বলেন, "স্থানীয় টেলিভিশনের ধারা বদলে যাচ্ছে, তাই স্থানীয় স্টেশনগুলো পরিচালনা করার পদ্ধতিতেও পরিবর্তন আনা জরুরি। এই রূপান্তরের মাধ্যমে আমরা পুরোনো আমলের ব্যবসায়িক মডেল থেকে বেরিয়ে একটি প্রযুক্তি নির্ভর মিডিয়া কোম্পানি গড়ে তুলছি, যা স্থানীয় সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে এবং পুরো কার্যক্রমে ধারাবাহিকতা আনতে সাহায্য করবে।"

সাংবাদিকতা ও রাজস্ব বৃদ্ধিতে নজর

স্ক্রিপস কতৃপক্ষ জানিয়েছে, নতুন এই কাঠামো তাদের স্থানীয় খবরের গুণমান বজায় রাখার পাশাপাশি বাণিজ্যিক দক্ষতা বাড়াতে সাহায্য করবে। সম্প্রচার মাধ্যমটি ইতঃপূর্বে অটোমেটেড প্রোডাকশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। আঞ্চলিক জেনারেল ম্যানেজাররা সরাসরি কোম্পানির লোকাল মিডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিন প্ল্যান্টিঙ্গা এবং ভাইস প্রেসিডেন্ট অনিতা হেল্ট ও জো পসের অধীনে কাজ করবেন। অ্যাডাম সিমসন আরও বলেন, "আমাদের এই নতুন আঞ্চলিক কাঠামো সাংবাদিকতা এবং রাজস্ব—এই দুটি প্রধান বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেবে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement