Sand Storm In Saudi Arabia: আবহাওয়ার বড় পরিবর্তন, দৈত্যাকৃতির ধুলোর ঝড়ে ঢেকে গেল সৌদি আরব, দম আটকে ঘর বন্দি মানুষ, ভাইরাল ভিডিয়ো

জাজান থেকে আসির, আল বাহা, মক্কা, আই কাসিমের মত জায়গাগুলি ঢেকে যায় দানবাকৃতির ধুলোর ঝড়ে। সৌদি আরবের সেই দৈত্যাকৃতির ধুলোর ঝড়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

Sand Storm In Saudi Arabia (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৫ মে: আবহাওয়ার বড় পরিরর্তন ঘটে গেল মধ্যপ্রাচ্যে। শক্তিশালী ধুলোর ঝড় (Sand Storm)। ধুলোয় ঢেকে গেল গোটা আকাশ, বাড়িঘর। এবার শক্তিশালী ধুলোর ঝড়ে ত্রাহি ত্রাহি অবস্থা সৌদি আরবের (Saudi Arabia) রাজধানী রিয়াধে (Riyadh)। রিয়াধের উঁচু বাড়িঘর সব ধুলোর প্রবল গতিবেগে ঢেকে যায়। সবকিছু কার্যত অদৃশ্য হয়ে যায়। রিয়াধের মানুষজন যাতে ঘরের বাইরে না বেরোন, সে বিষয়ে নির্দেশিকা জারি করা হয়। ঘরের ভিতরে থেকে দরজা আটকে সবাই বসে থাকুন। এমনই জানানো হয় প্রশাসনের তরফে।

রিয়াধের যে ধুলোর ঝড়ের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসে, তা দেখে চমকে ওঠেন প্রত্যেকে। যেখানে, ধুলোর ঝড় প্রবল গতিবেগে ধেয়ে আসতে শুরু করে। সেই সঙ্গে উঁচু বাড়িঘর সবকিছু ঢেকে দেয় ওই দৈত্যাকৃতির ধুলোর ঝড়। প্রবল শক্তিশালী ধুলোর ঝড়ের প্রভাবে দৃশ্যমানতা শূণ্যে নেমে যায়।

জাজান থেকে আসির, আল বাহা, মক্কা, আই কাসিমের মত জায়গাগুলি ঢেকে যায় দানবাকৃতির ধুলোর ঝড়ে। সৌদি আরবের সেই দৈত্যাকৃতির ধুলোর ঝড়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Weather Update: দিল্লিতে ধুলো ঝড়, বালির আস্তরণে রাস্তা, ঘরবাড়ি ঢেকে গেল, ভাইরাল ভিডিয়ো দেখুন

দেখুন সেই ধুলোর ঝড়ের ভিডিয়ো...

প্রসঙ্গত ধুলোর ঝড় যখন প্রবাহিত হতে শুরু করে শহরের মাঝখান থেকে, সেই সময় আকাশে ধুলোর মেঘও জমতে শুরু করে। যেন অদৃশ্য কোনও নেটের ভিতরে আটকা পড়ে যায় রিয়াধ-সহ সৌদি আরবের একাধিক শহর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement