Russia-Ukraine War: 'ক্রিমিয়া ব্রিজে হামলা জঙ্গিপনা,ফল ভাল হবে না', ইউক্রেনকে সতর্কতা পুতিনের

রুশ প্রেসিডেন্ট বলেন, ক্রিমিয়া ব্রিজে যেভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা জঙ্গিপনা ছাড়া অন্য কিছু নয়। ইউক্রেনের স্পেশাল ফোর্সই ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের জন্য দায়ি। তুরস্কের পাইপলাইও উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইউক্রেন। এইভাবে যদি রাশিয়ার বিরুদ্ধে একটানা হামলা চালানো হয়, তাহলে তার প্রত্যুত্তরে অত্যন্ত কঠিন হবে। সোমবার এভাবেই ইউক্রেনকে কার্যত সতর্ক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Vladimir Putin (Photo Credit: Instagram)

মস্কো, ১০ অক্টোবর:  সোমবার ইউক্রেনের রাজধানী কিভের পেডেস্ট্রিয়ান ব্রিজ উড়িয়ে দেয় রাশিয়ার সেনা বাহিনী। সেই সঙ্গে রাশিয়ার একাধিক শহরে হামলা চালায় রুশ সেনা। যা নিয়ে ফের বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। পরপর ৭৫টি মিসাইল নিয়ে কেন ইউক্রেনে হামলা চালানো হল, তা নিয়ে যখন ফের প্রশ্নের মুখে রাশিয়া, সেই সময় মুখ খুললেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ক্রিমিয়া ব্রিজে যেভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা জঙ্গিপনা ছাড়া অন্য কিছু নয়। ইউক্রেনের স্পেশাল ফোর্সই ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের জন্য দায়ি। তুরস্কের পাইপলাইও উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইউক্রেন। এইভাবে যদি রাশিয়ার বিরুদ্ধে একটানা হামলা চালানো হয়, তাহলে তার প্রত্যুত্তরে অত্যন্ত কঠিন হবে। সোমবার এভাবেই ইউক্রেনকে কার্যত সতর্ক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন:  Ukraine-Russia War: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেন, ৭৫টি মিসাইল নিয়ে হামলা রাশিয়ার, মৃত ৫

এদিকে ইউক্রেনের (Ukraine) শহরগুলিতে ফের হামলা শুরু করেছে রাশিয়া। কিভ-সহ  (Kyiv) ইউক্রেনের একাধিক শহরে পরপর হামলা চালায়  রুশ সেনা। মস্কোর ভয়াবহ হামলার জেরে ইউক্রেনের মানুষের উপর ফের বিপর্যয় নেমে আসতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

সোমবার সকালে ইউক্রেনে হামলা চালায় পরপর ৭৫টি মিসাইল। রুশ সেনার মিসাইল হামলার জেরে কিভের পেডেস্ট্রিয়ান ব্রিজ ভেঙে পড়ে। ফলে কালো ধোঁয়ায় ঢাকতে শুরু করে চারপাশ। যা নিয়ে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউক্রেনের একাধিক শহরে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement