Russia-Ukraine War: রাশিয়াকে 'সন্ত্রাসবাদী রাষ্ট্রের' তকমা দেওয়া হোক, দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের

ইউক্রেনকে মান্যতা দিতে রাজি নয় ন্যাটো। সেই কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ন্যাটো নামছে না। ইউক্রেনে রাশিয়ার হানাদারির ২ সপ্তাহ পর ফের তোপ দাগলেন ভলোদিমির জেলেনস্কি।

Vladimir Putin, Volodymyr Zelenskyy (Photo Credit: Instagram)

কিভ, ৯ মার্চ:  রাশিয়াকে 'সন্ত্রাসবাদী রাষ্ট্রের' তকমা দেওয়া হোক। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া যেভাবে হানাদারি শুরু করেছে ইউক্রেন জুড়ে, তাতে শিগগিরই তাকে 'সন্ত্রাসবাদী রাষ্ট্রের' তকমা দিক ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি মস্কোর উপর যাতে আরও জোরদার নিষেধাজ্ঞা চাপানো হয়, সে বিষয়েও দাবি জানান ভলোদিমির জেলেনস্কি।

এদিকে ইউক্রেনকে (Ukraine) মান্যতা দিতে রাজি নয় ন্যাটো ( Nato)। সেই কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ন্যাটো নামছে না। ইউক্রেনে রাশিয়ার হানাদারির ২ সপ্তাহ পর ফের তোপ দাগলেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার (Russia) সঙ্গে সম্মুখ সমরে নামতে চাইছে না ন্যাটো। রুশ সেনার মোকাবিলায় কোনও কারণে ন্যাটো সরে থাকছে। পাশাপাশি কোনও বিতর্কিত বিষয়েও নিজেদের জড়াতে চাইছে না ন্যাটো। সেই কারণে রাশিয়ার হামলার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে ন্যাটো এগিয়ে আসছে না বলে মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের প্রতি ন্যাটোর মনোভাব প্রত্যক্ষ করার পর তিনি আর সাহায্য চাইছেন না। এমনকী, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার জন্য তিনি জোর জবরদস্তিও করছেন না বলে মন্তব্য করেন ভলোদদিমির জেলেনস্কি।

আরও পড়ুন:  Russia-Ukraine War: 'ইউক্রেনকে মান্যতা দিতে রাজি নয় ন্যাটো', পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে ফুঁসে উঠলেন জেলেনস্কি

সবকিছু মিলিয়ে রাশিয়ার হানাদারির পর এবার মস্কোর পাশাপাশি ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন বছরর ৪৪-এর ইউক্রেনের এই রাষ্ট্রনেতা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement