Russia-Ukraine War: ইউক্রেনে হামলা, রাশিয়াকে 'জঙ্গি রাষ্ট্র' বলে রাষ্ট্রসংঘে তুলোধনা করল কিভ
সম্প্রতি ইউক্রেনের ৪ প্রদেশকে অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হয় মস্কোর তরফে। যা নিয়ে মস্কো এবং কিভ আলোচনায় বসলে, তার মাঝেই ফের ইউক্রেনে হানাদারি চালায় রাশিয়া। ফলে দুই দেশের মধ্যে আলোচনার যে টুকু অবসর ছিল, তাও কার্যত নষ্ট হয়ে যায় বলে জানানো হয় কিভের তরফে।
কিভ, ১১ অক্টোবর: রাশিয়াকে (Russia) 'জঙ্গি রাষ্ট্র' আক্রমণ করল ইউক্রেন (Ukraine)। রাষ্ট্রসংঘের বৈঠকে রাশিয়াকে 'জঙ্গি রাষ্ট্র বলে কড়া নিন্দা করা হয় কিভের তরফে। সোমবার রুশ সেনা যেভাবে ইউক্রেনের একাধিক প্রদেশে হামলা চালায় ৭৫টি মিসাইল নিয়ে, তার জেরে গোটা বিশ্ব জুড়ে ফের তোলপাড় শুরু হয়ে যায়। ৭৫টি মিসাইল নিয়ে হামলার জেরে ইউক্রেনের একাধিক জায়গায় আঁধার নেমে আসে। রাশিয়ার ভয়াবহ হামলার জেরে পরপর ৫ জনের মৃত্যু হয়। ফলে রাশিয়ার এই ধরনের আচরণ যুদ্ধ অপরাধের সমান বলেও কটাক্ষ করা হয় কিভের তরফে। সবকিছু মিলিয়ে ইউক্রেনে রাশিয়া যেভাবে ফের নতুন করে হামলা চালায়, তার জেরে পশ্চিমী দেশগুলির তরফে কড়া নিন্দা করা হয় মস্কোর।
সম্প্রতি ইউক্রেনের ৪ প্রদেশকে অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হয় মস্কোর (Moscow) তরফে। যা নিয়ে মস্কো এবং কিভ (Kyiv) আলোচনায় বসলে, তার মাঝেই ফের ইউক্রেনে হানাদারি চালায় রাশিয়া। ফলে দুই দেশের মধ্যে আলোচনার যে টুকু অবসর ছিল, তাও কার্যত নষ্ট হয়ে যায় বলে জানানো হয় কিভের তরফে।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার এক নাগাড়ে হামলার জেরে 'ক্ষতবিক্ষত' ইউক্রেন, বললেন জেলেনস্কি
রাশিয়া যেভাবে ফের ইউক্রেনে হামলা চালিয়েছে, তা জঙ্গিপনার সমান। এবার ফের রাষ্ট্রসংঘের বৈঠকে সুর চড়িয়ে নিন্দা করেন ইউক্রেনের দূত সার্জি কিটলিটসা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)