Russia-Ukraine War: ইউক্রেনের খেরসন প্রদেশ রাশিয়ার 'দখলে', সরানো হচ্ছে বাসিন্দাদের, দাবি মস্কোর
রাশিয়া যেভাবে ইউক্রেনর ৪ প্রদেশ দখল করে মস্কোর সঙ্গে সংযুক্ত করতে চাইছে, তা অবান্তর এবং বেআইনি বলে দাবি করা হয়েছে পশ্চিমি দেশগুলির তরফে। পাশাপাশি রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলেও মনে করছে ফ্রান্স।
মস্কো, ১৩ অক্টোবর: ইউক্রেনের (Ukraine) ৪ প্রদেশকে রাশিয়ার (Russia) অন্তর্ভুক্ত করা হবে বলে আগেই জানানো হয় মস্কোর তরফে। যা নিয়ে ইতিমধ্যেই বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়েছে। ইউক্রেনের যে ৪ প্রদেশকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, তার প্রথম পদক্ষেপ সম্পূর্ণ বলে দাবি করা হয় মস্কোর তরফে। মস্কো জানায়, খেরসন প্রদেশের মাথায় নয়া প্রধানকে বসানো হয়েছে। খেরসন প্রদেশে নতুন করে প্রধানকে বসানোর পর সেখানকার মানুষকে মুক্ত করা হচ্ছে। খেরসন প্রদেশের মানুষের যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্যই মস্কো (Moscow) সব ধরনের ব্যবস্থা করছে বলে জানানো হয় ক্রেমলিনের তরফে। খেরসন প্রদেশের যে সমস্ত এলাকা রুশ সেনার জেরে অবরুদ্ধ হয়ে রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরানো হচ্ছে বলেও জানায় ক্রেমলিন।
এদিকে রাশিয়া যেভাবে ইউক্রেনর ৪ প্রদেশ দখল করে মস্কোর সঙ্গে সংযুক্ত করতে চাইছে, তা অবান্তর এবং বেআইনি বলে দাবি করা হয়েছে পশ্চিমি দেশগুলির তরফে। পাশাপাশি রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলেও মনে করছে ফ্রান্স।
অন্যদিকে খেরসনের পর ডোনেৎস্কের দিকে ফের এগোচ্ছে রুশ সেনা। খেরসন প্রদেশের পর ডোনেৎস্ক যাতে মস্কো দখল করতে না পারে, তার জন্য ইউক্রেনকে আরও শক্তিশালী করতে চায় পশ্চিমী দেশগুলি। রাশিয়াকে রুখতে ইউক্রেনের বায়ুসেনাকে আরও শক্তিশালী করতে সাহায্য করা হচ্ছে পশ্চিমী দেশগুলির তরফে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)