Ukraine-Russia War: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেন, ৭৫টি মিসাইল নিয়ে হামলা রাশিয়ার, মৃত ৫
সোমবার সকালে রাশিয়ার ৭৫টি মিসাইল পরপর আছড়ে পড়ে ইউক্রেনের বিভিন্ন শহরে। সেই সঙ্গে রুশ সেনা বাহিনী একের পর এক বিস্ফোরণ চালায় ইউক্রেনের শহরগুলিতে।
কিভ, ১০ অক্টোবর: ইউক্রেনের (Ukraine) শহরগুলিতে ফের হামলা শুরু করেছে রাশিয়া। কিভ-সহ (Kyiv) ইউক্রেনের একাধিক শহরে পরপর হামলা চালায় রুশ সেনা। মস্কোর ভয়াবহ হামলার জেরে ইউক্রেনের মানুষের উপর ফের বিপর্যয় নেমে আসতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সোমবার সকালে ইউক্রেনে হামলা চালায় পরপর ৭৫টি মিসাইল। রুশ সেনার মিসাইল হামলার জেরে কিভের পেডেস্ট্রিয়ান ব্রিজ ভেঙে পড়ে। ফলে কালো ধোঁয়ায় ঢাকতে শুরু করে চারপাশ। যা নিয়ে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউক্রেনের একাধিক শহরে।
সোমবার সকালে রাশিয়ার (Russia) ৭৫টি মিসাইল পরপর আছড়ে পড়ে ইউক্রেনের বিভিন্ন শহরে। সেই সঙ্গে রুশ সেনা বাহিনী একের পর এক বিস্ফোরণ চালায় ইউক্রেনের শহরগুলিতে।
আরও পড়ুন: Russia-Ukraine War: ফের বিস্ফোরণ কিভে, ঝলসে উঠল পেডেস্ট্রিয়ান ব্রিজ
কিভের পাশাপাশি ইউক্রেনের ঐতিহাসিক শহর সেভেঙ্কোতেও হামলা চালায় রুশ বাহিনী।
যার জেরে সেভেঙ্কোর ঐতিহ্যশালী বেশ কিছু বহুতল যেমন ভেঙে পড়ে, তেমনি সেখানকার সরকারি অফিসগুলিতে গুঁড়িয়ে যেতে শুরু করে। মধ্য কিভের কিভ জাতীয় বিশ্ববিদ্যালয়েও হামলা চালায় রুশ মিসাইল। ফলে গোটা রাজধানী শহরের মানুষ ভয়ে, আতঙ্কে রয়েছেন বলে খবর। সোমবার সকালে রুশ বাহিনী যেভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালায়, তার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)