Russia Ukraine War Ceasefire: আচমকাই ইউক্রেনের বিরুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের, পিছনে কোন কৌশল
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বড় ঘোষণা রাশিয়ার। আগামী ৮ মে থেকে তিন দিনের যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো, ২৮ এপ্রিল: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বড় ঘোষণা রাশিয়ার। আগামী ৮ মে থেকে তিন দিনের যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের (WWII Victory Day) কারণে আগামী ৮ থেকে ১০ মে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যাবে না রাশিয়া, এমন কথা জাানলেন পুতিন। ক দিন আগে, গত ২০ এপ্রিল ঈস্টার সানডে উপলক্ষ্যে কয়েক ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষমা করেছিলেন পুতিন। আড়াই বছর ধরে একটানা চলা ইউক্রেন যুদ্ধে গত ১৮ দিনের মধ্যে দু বার যুদ্ধবিরতিতে যাচ্ছে রাশিয়া।
সাময়িক যুদ্ধবিরতির পিছনে পুতিনের অঙ্ক
যদিও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছিল ইউক্রেন। কিন্তু কেন এত ঘনঘন যুদ্ধবিরতি ঘোষণা করছেন পুতিন? বিশেষজ্ঞমহলের ধারণা, ভ্যাটিকান সিটিতে পোপের শেষকৃত্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক মোটের ওপর সফল হওয়ায় কিছুটা থতমত খেয়েছেন পুতিন। কারণ একটা জিনিস পরিষ্কার বাইডেন প্রশাসনের মত ট্রাম্পও ফের রাশিয়ার ওপর রেগে গিয়ে ইউক্রেনকে পুরোপুরি সাহায্য বেকাদায় পড়বে মস্কো।
যুদ্ধবিরতিতে রাশিয়া
ট্রাম্পকে চটাতে চান না ট্রাম্প
তার চেয়ে পুতিনের কাছে অনেক ভাল, ট্রাম্প যতটা রেগে থাকেন জেলেনস্কির ওপর। আর ট্রাম্পকে খুশি দেখানোর সেরা উপায় হল, যুদ্ধবিরতিতে যাওয়া। তাই পুতিন আসলে তিন দিনের যুদ্ধবিরতিতে গিয়ে ট্রাম্পকে বার্তা পাঠানোর চেষ্টা করলেন, তিনি যুদ্ধ থামাতে আন্তরিক।