PM Modi's Aircraft Was Escorted By Royal Saudi Air Force: ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে আকাশে চক্কর, সৌদির আকাশসীমায় পৌঁছতেই মোদীর বিমানের চারপাশে ঘুরল রয়্যাল সৌদি এয়ারফোর্সের বিমান
ভারতের প্রধানমন্ত্রী সম্মানে তাঁর বিমান সৌদির আকাশসীমায় প্রবেশ করতেই সৌদি বায়ুসেনার F-15 বিমানগুলিকে দেখা যায়। প্রধানমন্ত্রীর সম্মানেই ওই F-15 বিমানগুলি মোদীর বিমানের চারপাশে পাক খেয়ে তাকে নিয়ে যাওয়ার কাজ শুরু করে সৌদি আরবে।
দিল্লি, ২২ এপ্রিল: সৌদি আরব (Saudi Arabia) সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে সৌদিতে রওনা দেন প্রধানমন্ত্রী। ভারতের (India) প্রধানমন্ত্রী সৌদিতে পা রাখার আগেই দেখা গেল এক অদ্ভুদ ছবি। সৌদির আকাশ সীমায় ভারতের প্রধানমন্ত্রীর বিমান প্রবেশ করতেই এই ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রীর বিমানের চারপাশে রয়েছে রয়্যাল সৌদি এয়ারফোর্সের বেশ কয়েকটি বিমান।
ভারতের প্রধানমন্ত্রী সম্মানে তাঁর বিমান সৌদির আকাশসীমায় প্রবেশ করতেই সৌদি বায়ুসেনার F-15 বিমানগুলিকে দেখা যায়। প্রধানমন্ত্রীর সম্মানেই ওই F-15 বিমানগুলি মোদীর বিমানের চারপাশে পাক খেয়ে তাকে নিয়ে যাওয়ার কাজ শুরু করে সৌদি আরবে।
প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে বিদেশ মন্ত্রক কী জানাল দেখুন...
প্রধানমন্ত্রী সৌদি সফর শুরু করবেন জেড্ডা দিয়ে। সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মহম্মদ বিন সলমনের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও জানা যাচ্ছে।