Pathankot Attack Mastermind Killed In Pakistan: পাকিস্তানে নিহত পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ
২০১৬-র ২ জানুয়ারি পাঠানকোটে হামলার পর থেকই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় নাম উঠে যায় শাহিদ লতিফের। পাঠানকোটের পাশাপাশি ১৯৯৯ সালে ইন্ডিয়ান এারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনায়ও নাম ওঠে শাহিদ লতিফের।
দিল্লি, ১১ অক্টোবর: পাঠানকোট হামলার মূল মাথা শাহিদ লতিফ নিহত। পাকিস্তানে সশস্ত্রবাহিনীর হাতে নিহত হয় শাহিদ লতিফ। বুধবার পাকিস্তানের সিয়ালকোটে খুন হয় পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড। জইশ-ই-মহম্মদের সক্রিয় কর্মী তথা অন্যতম প্রধান মাথা শাহিদ লতিফকে ২০১৬ সালের পর থেকে খুঁজতে শুরু করে ভারত। ২০১৬-র ২ জানুয়ারি পাঠানকোটে হামলার পর থেকই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় নাম উঠে যায় শাহিদ লতিফের। পাঠানকোটের পাশাপাশি ১৯৯৯ সালে ইন্ডিয়ান এারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনায়ও নাম ওঠে শাহিদ লতিফের। এবার সেই জইশের অন্যতম মাস্টারমাইন্ডকে হত্যা করা হয় পাকিস্তানে।
রিপোর্টে প্রকাশ, সিয়ালকোটে থেকেই পাঠানকোট হামলার ছক কষে শাহিদ লতিফ । পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে থেকেই ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে জইশ-ই-মহম্মদের এই জঙ্গি নেতা।
Advertisement
সম্পর্কিত খবর
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Narendra Modi Kashmir Visit: জঙ্গি হামলায় জম্মু কাশ্মীরের উন্নয়ন থেমে থাকবে না, ভূ-স্বর্গ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী
Israel-Gaza War: হামাস নিধনে শেষে আইসিসের সঙ্গী মিলিশিয়াদের হাতে অস্ত্র দিচ্ছে ইজরায়েল? বিস্ফোরক অভিযোগ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে
Top JeM Terrorist Abdul Aziz Found Dead In Pakistan: ভারতকে হুমকি দিয়ে দিন কাটল না, পাকিস্তানের ভাওয়ালপুর থেকে উদ্ধার জইশের প্রথম সারির জঙ্গি নেতা আবদুল আজ়িজ়ের দেহ, ভাইরাল ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement