Palestine: হামাস নিধনের মাঝে ওয়েস্ট ব্যাঙ্কে ভাঙচুর, প্যালেস্তিনীয়দের পথে বসিয়ে বাড়িঘর ভেঙেচুরে দিল ইজরায়েল দেখুন
রিপোর্টে প্রকাশ, ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে সেখানে পরপর ৯টি বাড়ি ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। ঘর, বাড়ির পাশাপাশি ৫টি আশ্রয় শিবির এবং পোষ্যদের থাকার জায়গা সব ধ্বংস করে দিয়েছে আইডিএফ।
দিল্লি, ৭ মে: হামাস (Hamas) নিধনের মাঝে এবার প্যালেস্তাইনের (Palestine) বেদুইন নামে আস্ত একটি গ্রাম কার্যত ভেঙে তছনছ করে দিল ইজরায়েল (Israel) । ওয়েস্ট ব্যাঙ্কের (West Bank) বেদুইন গ্রামের বাড়ি ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল ইজরায়েলি বাহিনী। ওয়েস্ট ব্যাঙ্কের যে সমস্ত বাড়ি ঘর রয়েছে, সেখানে হামলা শুরু করে ইজরায়েল। এরপর বাড়িঘর ধ্বংস করে দিয়ে আইডিএফ। যার জেরে বহু প্যালেস্তিনীয় আজ ঘরছাড়া। বর্তমানে রাস্তায় দিন কাটছে সেই সমস্ত প্যালেস্তিনীয়র।
রিপোর্টে প্রকাশ, ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে সেখানে পরপর ৯টি বাড়ি ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। ঘর, বাড়ির পাশাপাশি ৫টি আশ্রয় শিবির এবং পোষ্যদের থাকার জায়গা সব ধ্বংস করে দিয়েছে আইডিএফ। ওয়েস্ট ব্যাঙ্কে নতুন করে ইজরায়েল যেভাবে হানাদারি শুরু করেছে, তার জেরে ফের প্যালেস্তিনীয়দের দুর্ভোগ বাড়ছে। বাড়ি, ঘর ভেঙে ফেলায় রাস্তাতেই দিন কাটছে সেই সমস্ত মানুষের।
দেখুন প্যালেস্তিনীয়দের করুণ অবস্থার ছবি...
জানা যাচ্ছে, ইজরায়েলি বাহিনীর জায়গার প্রয়োজন। এই খবর প্রকাশিত হওয়ার পরপরই ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে নিজেদের ইচ্ছামত ভাঙচুর শুরু করে দেয় আইডিএফ। যা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।