Israel Attacks Yemen: হামাস থেকে হাউথি, জঙ্গি নিধনে বদ্ধপরিকর ইজরায়েল বোমা ফেলল ইয়েমেনের বিমানবন্দরে, দেখুন ভিডিয়ো
ইয়েমেন (Yemen) হামলা চালাল ইজরায়েল (Israel)। এবার ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালানো হয় ইজরায়েলি বাহিনীর তরফে। যার জেরে দাউ দাউ করে আগুন ধরে যায় ইয়েমেনের সানা বিমানবন্দরে। আগুনের জেরে যখন কালো রংয়ের ধোঁয়ার কুণ্ডলী ইয়েমেনের আকাশে উড়তে শুরু করে, তা দেখে আতঙ্ক ছড়ায়। সম্প্রতি ইজরায়েলে হামলা চালায় হাউথি জঙ্গিরা। ইয়েমেনের হাউথি জঙ্গিরা ইজরায়েলের গুরিয়ন বিমানবন্দরের খুব কাছে ক্ষেপনাস্ত্র হামলা চালায়। ইজরায়েলে হাউথি জঙ্গিরা ক্ষেপনাস্ত্র ছুঁড়তেই ফের রণকৌশল সাজায় আইডিএফ। সেই সঙ্গে ইয়েমেনের সানা বিমানবন্দরে চালানো হয় হামলা। সানা বিমানবন্দর দাউ দাউ করে জ্বলতে শুরু করলে, ফের নতুন করে ইজরায়েল এবং ইয়েমেনের মধ্যে আতঙ্ক ছড়ায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলা চালায় ইজরায়েলে। হামাসের হামলার পরদিন থেকেই গাজায় পালটা হানাদারি শুরু করে আইডিএফ। হামাস নিধনের সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে লেবানন এবং ইয়েমেনেও। যেখানে হেজবুল্লা এবং হাউথি জঙ্গিদের সঙ্গে ক্রমাগত লড়ছে ইজরায়েল।
দেখুন ইয়েমেনে হামলা ইজরায়েলের...
BREAKING: Massive black smoke billows after Israel strikes Sanaa Airport in Yemen
— Insider Paper (@TheInsiderPaper) May 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 8075 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

