Israel-Yemen: হুথি বিদ্রোহীদের হামলার জবাবে হোদেইদা বন্দরে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইজরায়েল, ধ্বংস ঘরবাড়ি, তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার উড়ান এখনও বাতিল
মঙ্গলবার ৬ মে পর্যন্ত পরিষেবা বাতিল রাখার ঘোষণা করেছিল বিমান সংস্থা। কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বন্ধ রাখা বিমান পরিষেবার মেয়াদ কিছুটা বাড়ানোর কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
তেল আভিভ, ৬ মেঃ ইজরায়েলের (Israel) সবচেয়ে বড় বিমানবন্দর তেল আভিভের (Tel Aviv) বেন গুরিয়ন বিমানবন্দরের খুব কাছে সদ্য হওয়া ক্ষেপণাস্ত্র হামলার জেরে এয়ার ইন্ডিয়ার (Air India) বন্ধ রাখা বিমান পরিষেবার মেয়াদ বাড়ল আরও কিছুটা। তেল আভিভগামী সমস্ত বিমান বাতিল করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার ৬ মে পর্যন্ত পরিষেবা বাতিল রাখার ঘোষণা করেছিল বিমান সংস্থা। কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বন্ধ রাখা বিমান পরিষেবার মেয়াদ কিছুটা বাড়ানোর কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। ভারতীয় বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, তেল আভিভে বিমান চলাচলের স্থগিতাদেশ ৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
রবিবার দিল্লি থেকে ইজরায়েল উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই১৩৯ বোয়িং ৭৮৭ বিমানটি। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতারণের কথা ছিল। কিন্তু অবতারণের ঘণ্টাখানেক আগেই খবর আসে বিমানবন্দরের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কোন রকম ঝুঁকি না নিয়ে এরপরেই বিমানটি ঘুরিয়ে দেওয়া হয় আবু ধাবির দিকে।
ইয়েমেন (Yemen) থেকে হুথি বিদ্রোহীরা বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হামলা চালায় বলে জানা যায়। ক্ষেপণাস্ত্র হামায় ৮ জন আহত হন। হুথি জঙ্গিদের হামলার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই ইয়েমেনে পাল্টা হামলা চালাল ইজরায়েল (Israel)। সোমবার রাতে হুথি নিয়ন্ত্রিত (Hodeida Port) দফায় দফায় বোমা হামলা চালানো হয়েছে। জানা যাচ্ছে, হুথি নিয়ন্ত্রিত ওই অঞ্চলে প্রচুর সংখ্যায় বোমা ফেলা হয় ইজরায়েলের তরফে। হামলায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। ধ্বংস হয়েছে ওই অঞ্চলের বহু বাড়ি। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

