Murder:ভাইয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় পরিবারের ১৩ জনকে খুন, গ্রেফতার তরুণী

পরবর্তীতে পুলিশি জেরায় ভেঙে পরে শায়েস্তা। এবং অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে সে।

প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লি:  প্রেমের(Love) সম্পর্কে রাজি নয় পরিবার। তাই পরিবারের ১৩ জনকে বিষ(Poison) খাইয়ে খুন(Murder) করল এক তরুণী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের(Pakistan) সিন্ধু প্রদেশের খায়রপুর জেলায়। পুলিশ(Police) জানিয়েছে, অভিযুক্ত তরুণীর নাম শায়েস্তা বারোহী। নিজের খুড়তুতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। সেই প্রেমিকের সঙ্গে সংসার পাততে বাধা দেওয়ায় পরিবারকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এই কাজে তাকে সাহায্য করে খুড়তুতো ভাই তথা তার প্রেমিক আমিরবক্ষ বারোহী। জানা গিয়েছে, এক আত্মীয়র সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল শায়েস্তার। কিন্তু সেই বিয়েতে তার মত ছিল না। ভাই আমিরবক্ষর সঙ্গে সংসার পাততে চেয়েছিল সে। তাই ভাইয়ের সঙ্গে পরিকল্পনা মা বাবা সহ ভাইবোনদের খুন করে সে। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়। সেই খাবার খেতেই মৃত্যুর মুখে ঢলে পড়ে গোটা পরিবার। প্রথমে পুলিশের অনুমান ছিল খাবারে বিষক্রিয়ায় জেরে মৃত্যু। পরে তদন্তে নেমে রহস্যের গন্ধ পায় পুলিশ। এরপরই শায়েস্তার বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাকে জোরকদমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তীতে পুলিশি জেরায় ভেঙে পরে শায়েস্তা। এবং অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে সে। ১৩ জনকে খুনের অপরাধে শায়েস্তা এবং তার খুড়তুতো ভাই আমিরবক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাইয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় পরিবারের ১৩ জনকে খুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement